advertisement

Tokyo 2020: অলিম্পিকের গেমস ভিলেজে ফের করোনা হানা ! নতুন করে আক্রান্ত চার জন

Last Updated:

4 new COVID-19 cases in Olympic Games village: দু’জন অ্যাথলিট-সহ মোট ৪ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে গেমস ভিলেজে ৷

টোকিও: অলিম্পিকে ফের করোনা হানা ৷ কোভিড আবহেই টোকিওয়ে এবছর অলিম্পিক আয়োজিত হচ্ছে ৷ তাই বায়ো-বাবলের মধ্যে অ্যাথলিটরা থাকলেও সমস্যা যাচ্ছে না ৷ তার উপর ৪ জন নতুন করে করোনা আক্রান্ত হওয়ার খবর চিন্তা বাড়িয়েছে ৷
জাপানের সংবাদসংস্থার খবর অনুযায়ী, দু’জন অ্যাথলিট-সহ মোট ৪ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে গেমস ভিলেজে ৷ এই নিয়ে চলতি অলিম্পিকে মোট ১৫৫ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল ৷ যাদের মধ্যে গেমস ভিলেজেই আক্রান্ত ২০ জন ৷ নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে দু’জন অ্যাথলিট হওয়ায় চিন্তা আরও বাড়িয়েছে সংগঠকদের ৷
advertisement
গতকাল, সোমবার নেদারল্যান্ডসের টেনিস প্লেয়ার জাঁ-জুলিয়েন রজারের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল ৷ যার জন্য এবারের অলিম্পিকে আর খেলা হবে না তাঁর ৷ ডাবলসে ওয়েসলি কুলহফের সঙ্গে জুটি বেঁধে খেলার কথা ছিল রজারের ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ থাকলেও তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসায় আর খেলা সম্ভব হচ্ছে না ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Tokyo 2020: অলিম্পিকের গেমস ভিলেজে ফের করোনা হানা ! নতুন করে আক্রান্ত চার জন
Next Article
advertisement
Dushyant Nariala: তিরিশ বছরের অভিজ্ঞতা, ভোটের সময় গুরুদায়িত্ব দিল কমিশন! রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা কে?
তিরিশ বছরের অভিজ্ঞতা, ভোটের সময় গুরুদায়িত্ব দিল কমিশন! রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা কে?
  • রাজ্যের নতুন মুখ্যসচিব দুশ্যন্ত নারিয়ালা৷

  • নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে নারিয়ালাকে দায়িত্ব দিল নির্বাচন কমিশন৷

  • প্রশাসনিক পদে তিরিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এই আইএএস অফিসারের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement