advertisement

Roger Federer: হাঁটুতে চোট, অলিম্পিক থেকে নাম সরিয়ে নিলেন রজার ফেডেরার

Last Updated:

Roger Federer Withdraws From Tokyo Olympics: উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন ৷ এবার অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন সুইস মহাতারকা ৷

জুরিখ: হাঁটুর চোটের কারণে আসন্ন টোকিও অলিম্পিক থেকে নাম তুলে নিলেন রজার ফেডেরার ৷ উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন ৷ এবার অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন সুইস মহাতারকা ৷
মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর কথা জানান ফেডেরার ৷ তিনি লেখেন, উইম্বলডনে ঘাসের কোর্টে খেলার সময়েই হাঁটুতে চোট লাগে তাঁর। সেই কারণেই অলিম্পিক থেকে নাম সরিয়ে নিতে তিনি বাধ্য হলেন। খুবই খারাপ লাগছে।
advertisement
advertisement
রজার জানান, সুইৎজারল্যান্ডের হয়ে নামতে সব সময়ই মুখিয়ে থাকি। তবে সুস্থ হওয়ার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছি। পরের গ্রীষ্মে যাতে ফিরে আসতে পারি। গোটা সুইৎজারল্যান্ড দলকে শুভেচ্ছা। দূরে থাকলেও আমি তোমাদের পাশে আছি।
তবে উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে অত্যন্ত খারাপভাবে হারের পর ফেডেরারকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে, তিনি হয়তো খুব তাড়াতাড়ি অবসর ঘোষণা করতে পারেন ৷ যদিও এ নিয়ে কিছুই জানাননি রজার ফেডেরার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Roger Federer: হাঁটুতে চোট, অলিম্পিক থেকে নাম সরিয়ে নিলেন রজার ফেডেরার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement