advertisement

Mamata Banerjee congratulates Mirabai Chanu: 'তোমার সাফল্য সবার অনুপ্রেরণা', মীরাবাঈ চানুকে শুভেচ্ছা মমতার

Last Updated:

অলিম্পিক্সের শুরুতেই দেশকে পদক এনে দিয়েছেন মীরাবাঈ চানু৷ ভারত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন মণিপুরের মীরাবাঈ (Mamata Banerjee congratulates Mirabai Chanu)৷

#কলকাতা: টোকিও অলিম্পিক্সে রৌপ পদক জয়ের জন্য ভারোত্তোলক মীরাবাঈ চানুকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইট বার্তায় মমতা লিখেছেন, মীরাবাঈ চানু গোটা দেশের কাছে অনুু্প্রেরণা৷
অলিম্পিক্সের শুরুতেই দেশকে পদক এনে দিয়েছেন মীরাবাঈ চানু৷ ভারত্তোলনে ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন মণিপুরের মীরাবাঈ৷ এক সময়ে বাড়িতে রান্না করার জন্য জঙ্গলে কাঠ কুড়োতে যেতেন ছোট্ট মীরাবাঈ৷ আজ তিনিই দেশকে এবারের অলিম্পিক্সে প্রথম পদক এনে দিলেন৷
ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'ভারোত্তোলনে মহিলাদের ৪৯ কেজি বিভাগে রৌপ পদক জয়ের জন্য মীরাবাঈ চানুকে আন্তরিক অভিনন্দন৷ তুমি আমাদের সবাই খুবই গর্বিত করেছো৷ তোমার এই সাফল্য সবার কাছে অনুপ্রেরণা৷'
advertisement
advertisement
advertisement
মীরাবাঈ চানুর থেকে পদক জয়ের আশা ছিলই৷ উদ্বোধনের পর এ দিন থেকেই শুরু হল অলিম্পিক্স৷ টোকিও অলিম্পিক্সের প্রথম দিনেই দেশবাসীর প্রত্যাশা পূরণ করে ইতিহাস তৈরি করলেন মীরাবাঈ৷ কারণ অলিম্পিক্সের ইতিহাসে এর আগে প্রতিযোগিতা শুরুর দিনেই কখনও পদক জিততে পারেনি ভারত৷ এই প্রথম অলিম্পিক্সে ভারোত্তোলনে রুপো জিতল ভারত৷
ইতিহাস সৃষ্টির পরেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন চানু৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের নামজাদা ব্যক্তিত্ব মীরাবাঈকে শুভেচ্ছা জানিয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mamata Banerjee congratulates Mirabai Chanu: 'তোমার সাফল্য সবার অনুপ্রেরণা', মীরাবাঈ চানুকে শুভেচ্ছা মমতার
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement