advertisement

গ্রেড ওয়ান টিয়ার নিয়েও অলিম্পিক্সের জন্য মরিয়া চেষ্টা হিমার, ব্যর্থ হওয়ার পর যা বললেন কিরেন রিজিজু

Last Updated:

হিমা দাসকে (Hima Das) এই রকম মারত্মক চোট নিয়ে দৌড়তে মানা করছিলেন সকলেই, কিন্তু...

গুয়াহাটি: হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান চোট নিয়ে রেসে দৌড়েছিলেন৷ বারণ করেছিল তাঁর কোচ, বারণ করেছিল ফেডারেশন৷ কিন্তু কারোর কথা না শুনেই অলিম্পিক্সের টিকিটের জন্য মরিয়া চেষ্টা করেছিলেন হিমা দাস৷ ইন্টারস্টেট স্পোর্টস মিটে ২০০ মিটারে দৌড় দিয়ে টোকিও -র টিকিটের জন্য চেষ্টা করেছিলেন তিনি৷ তবুও ২৩ জুলাই অলিম্পিক্সের সব আশায় জল পড়ে গেল হিমার৷
এদিকে হিমার এই ব্যর্থতার পর অবশ্য তাঁর পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজজু৷ তিনি অবশ্য হিমাকে ভেঙে পড়তে বারণ করে সামনের অন্য বড় লড়াইতে নামার বার্তা দিয়েছেন৷
advertisement
advertisement
এর আগেও পাতিয়ালা অ্যাথলেটিক্স মিটে সোনা পেলেন অসমের নামী স্প্রিন্টার হিমা দাস ৷ কিন্তু যে সময় করলে তাঁর টোকিও অলিম্পিকে যাওয়া নিশ্চিত হতো, তা তিনি করতে পারেননি ৷ এর ফলে টোকিওয়ে যাওয়া হচ্ছে না ‘ঢিং এক্সপ্রেস’-এর ৷ দৌড়ে ২২.৮০ সেকেন্ডের সময় করতে ব্যর্থ হিমা ৷ তাই অলিম্পিক যাত্রা আর হচ্ছে না হিমার ৷ ইন্ডিয়ান গ্রাঁ প্রি অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার ট্র্যাক ইভেন্টে জোড়া সোনা জিতলেও কোনও লাভ হল না হিমার ৷ রেসে নির্ধারিত সময় করতে পারলেন না তিনি ৷
advertisement
সম্প্রতি ফেডারেশন কাপ ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তামিলনাডুর ধনলক্ষ্মীকে ২০০ মিটার রেসে হারান হিমা ৷ ওই ইভেন্টে ২৩.২১ সেকেন্ড সময় করেন তিনি ৷ অন্যদিকে ধনলক্ষ্মী করেন ২৩.৩৯ সেকেন্ড ৷ কিন্তু রেসে জিতেও কোনও লাভ হল না হিমার ৷ কারণ অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজন ছিল ২২.৮০ সেকেন্ড সময়ের মার্ক ৷ তামিলনাডুর আরেক স্প্রিন্টার অর্চনা এস সুসে করেন ২৩.৬০ সেকেন্ড সময় ৷
advertisement
হিমা যোগ্যতামান না পেরোলেও দেশের আরেক নামী অ্যাথলিট দ্যুতি চাঁদ পাতিয়ালা মিটে ১০০ মিটারে সোনা জিতেছেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গ্রেড ওয়ান টিয়ার নিয়েও অলিম্পিক্সের জন্য মরিয়া চেষ্টা হিমার, ব্যর্থ হওয়ার পর যা বললেন কিরেন রিজিজু
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement