advertisement

ODI World Cup 2023: সামনেই 'ডেডলাইন'! এখনও অনিশ্চিৎ অনেকেই, বিশ্বকাপের দল গঠন নিয়ে চাপ বাড়ছে ভারতের

Last Updated:

ODI World Cup 2023: বিশ্বকাপ শুরুর দিনের মতই এগিয়ে আসছে অংশগ্রহণ করতে চলা ১০টি দেশের মূল স্কোয়াড জমা দেওয়ার দিনও। যার ফলে সবথেকে বেশি সমস্যা বাড়ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের উপর।

কলকাতা: আর ২ মাস বাকি ভারতের মাটিতে শুরু হতে চলা একদিনের ক্রিকেট বিশ্বকাপের। ঘোষিত সূচি অনুযায়ী ৫ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকে কাঠি পড়তে চলেছে আইসিসি ওডিআই বিশ্বকাপের ২০২৩-এর। বিশ্বকাপ উপলক্ষ্যে ভারতের নির্ধারিত স্টেডিয়ামগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশ্বকাপ শুরুর দিনের মতই এগিয়ে আসছে অংশগ্রহণ করতে চলা ১০টি দেশের মূল স্কোয়াড জমা দেওয়ার দিনও। যার ফলে সবথেকে বেশি সমস্যা বাড়ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের উপর।
আইসিসির নিয়ম অনুযায়ী ওডিআই বিশ্বকাপে অংশ নিতে চলা ১০টি দলের বিশ্বকাপের জন্য স্কোয়াড জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অগস্ট। তবে প্রতিটি দলকে আরও সাত দিনের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। অর্থাৎ ৫ সেপ্টেম্বর হল চূড়ান্ত সময় বিশ্বকাপের স্কোাড জমা দেওয়ার জন্য। কিন্তু ভারতীয় দলের একাধিক প্রধান প্লেয়ার এখনও পুরোপুরি ফিট নয়। চোট সারিয়ে দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে বোঝা যাবে তিনি কতটা ফিট বিশ্বকাপের জন্য।
advertisement
advertisement
অপরদিকে, বুমরাহ ফিট হলেও কেএল রাহুল ও শ্রেয়স আইয়রের এখনও ফিট সার্টিফিকেট আসেনি। চোট সারিয়ে অনুশীলন শুরু করলেও তারা আদৌ কবে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিৎ নয়। এশিয়া কাপের দলে এই দুই ক্রিকেটারের থাকার সম্ভাবনা নিয়েও রয়েছে জল্পনা। এশিয়া কাপের মাঝেই দল জমা দেওয়ার তারিখ। ফলে রাহুল ও শ্রেয়স এশিয়া কাপে না খেলতে পারলে তাদের বিশ্বকাপের দলে রাখাটাও ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে বিশ্বকাপের স্কোয়াড জমা দেওয়া নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের চাপ ক্রমশ বাড়ছে তা বলাই যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ODI World Cup 2023: সামনেই 'ডেডলাইন'! এখনও অনিশ্চিৎ অনেকেই, বিশ্বকাপের দল গঠন নিয়ে চাপ বাড়ছে ভারতের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement