advertisement

এমসিসি-র নতুন নিয়মে এবার সমস্যায় পড়তে চলেছেন ধোনির মতো বিগহিটাররা !

Last Updated:

এবার নিয়মে কয়েকটি বদল এনে বিগ হিটারদের কাজটা কিছুটা কঠিন করতে চলেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ৷

#মুম্বই: টি২০-র রমরমার যুগে ক্রিকেট অনেকাংশেই বদলে গিয়েছে ৷ এখন গোটা বিশ্বজুড়েই বিগ হিটারদের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ এর জন্য ব্যাটসম্যানদের পক্ষে ক্রিকেটের নিয়ম অনেক শিথীল হওয়া যেমন একটা কারণ, তেমনি আধুনিক ব্যাটও অনেকাংশেই সুবিধা দিচ্ছে ব্যাটসম্যানদের ৷ এবার নিয়মে কয়েকটি বদল এনে বিগ হিটারদের কাজটা কিছুটা কঠিন করতে চলেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ৷
আগামী অক্টোবর থেকেই ব্যাটের ধরণ কিছুটা বদলাতে চলেছে এমসিসি ৷ বড় শট খেলার জন্য বিশ্বের অনেক ব্যাটসম্যানই তাঁদের ব্যাটের নীচের অংশটা মোটা ব্যবহার করেন ৷প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে ওয়ার্নার, পোলার্ড, গেইল প্রত্যেকের ব্যাটের নীচের অংশটাই বেশি পুরু ৷এমসিসি যে নতুন নিয়ম লাগু করতে চলেছে, তাতে ব্যাটসম্যানরা তাদের ব্যাটের নীচের অংশ ৪০ মিমি-র বেশি পুরু রাখতে পারবেন না ৷ এর ফলে বড় শট এত অনায়াসে খেলাটাও কিছুটা সমস্যার হবে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
বর্তমানে গেইল-পোলার্ডদের বহ্যাটের নীচের অংশ  ৫০ মিলিমিটার পুরু। অন্যদিকে, ধোনির ব্যাটের নীচের অংশ প্রায় ৪৫ মিমি পুরু। নতুন নিয়ম চালু হলে নিজেদের ব্যাট বদলে ফেলতে হবে ধোনিদের ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এমসিসি-র নতুন নিয়মে এবার সমস্যায় পড়তে চলেছেন ধোনির মতো বিগহিটাররা !
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement