ফের নজির গড়লেন বিরাট কোহলি, ভারতকে সম্মান এনে দিলেন স্মৃতি মন্ধানাও
Last Updated:
#লন্ডন: বিরাট কোহলি ও স্মৃতি মন্ধানা দুই ভারতীয় ক্রিকেটার উইসডেনের বিশেষ সম্মান পেলেন ৷ ২০১৮ মরশুমে মহিলাদের ক্রিকেটে একদিনের ও টি-টোয়েন্টিতে সেরা রান সংগ্রাহক ছিলেন স্মৃতি ৷
অন্যদিকে বিরাটের সঙ্গে তালিকায় রয়েছেন ট্যামি বিমন্ট, ররি বার্নস, জস বাটলার ও স্যাম কারান উইসডেনের বর্ষসেরা ৫ ক্রিকেটারের সঙ্গে রয়েছেন ৷ ২০১৮ -র সেরা পারফরম্যান্সের ভিত্তিতে এই সেরা পাঁচ ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে ৷ এটা Wisden Cricketers' Almanack -র ১৫৬ বর্ষ ৷
advertisement
advertisement
বিরাট কোহলিই ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার যিনি স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি পেয়েছেন আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার আইসিসি মেন্স টেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার , আইসিসি ওডিআই প্লেয়ার অফ দ্য ইয়ার ৷ সেটাও টানা তিন বছর পেলেন Wisden Cricketers' Almanack -র পুরস্কার ৷
advertisement
আন্তর্জাতিক ক্রিকেটে সমস্ত ফর্মাট মিলিয়ে বিরাট কোহলি ২৭৩৫ রান করেছেন ৷ যা দু নম্বরে থাকা জো রুটের চেয়ে ৭০০ রান বেশি ৷
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Apr 10, 2019 4:22 PM IST








