advertisement

বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধান নির্বাচিত হলেন এমএসকে প্রসাদ

Last Updated:

সন্দীপ পাটিল পরবর্তী বোর্ডের নির্বাচক কমিটির প্রধান নির্বাচিত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এমএসকে প্রসাদ ৷

#মুম্বই: সব জল্পনার অবসান ৷ ভেঙ্কটেশ প্রসাদ নন ৷ সন্দীপ পাটিল পরবর্তী বোর্ডের নির্বাচক কমিটির প্রধান নির্বাচিত হলেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক এমএসকে প্রসাদ ৷ বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় আজ শুরুতেই নতুন নির্বাচক মণ্ডলী বাছাইয়ের কাজটা সেরে নেন বোর্ড কর্তারা ৷ সাউথ জোন থেকেই প্রসাদকে নির্বাচকদের প্রধান হিসেবে বাছাই করা হল ৷
প্রসাদের নেতৃত্বে যে বাকি চারজনকে নির্বাচন কমিটিতে রাখা হয়েছে ৷ তাঁরা হলেন , সরণদীপ সিং ( নর্থ জোন), যতীন পরাঞ্জপে ( ওয়েস্ট জোন ), দেবাং গান্ধী ( ইস্ট জোন) এবং গগন খোদা ( সেন্ট্রাল জোন ) ৷ মধ্যাঞ্চল থেকে গগন খোদার কার্যকালের মেয়াদ বাড়ানো হয়েছে ৷
এই প্রথম জাতীয় নির্বাচক প‍্যানেল নিয়োগের জন্য নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছিল বিসিসিআই। ঠিক যেভাবে নিয়োগ করা হয়েছিল কোচ কুম্বলেকে। সেইমতো বাংলা থেকে পূর্বাঞ্চলের নির্বাচক পদের জন্য আবেদন করেন দেবাং গান্ধী ৷ বাংলা ও জাতূীয় দলের প্রাক্তন এই ওপেনারের পাল্লা ভারিই ছিল ৷ শেষপর্যন্ত পূর্বাঞ্চল থেকে তাঁকেই নির্বাচক হিসেবে বেছে নিয়েছে অনুরাগ ঠাকুর অ্যান্ড কোম্পানি ৷ লোধার গাইডলাইন অনুযায়ী বোর্ডের নির্বাচক মণ্ডলীতে জায়গা পেতে যে সমস্ত বিষয়গুলি থাকাটা এবার মাস্ট ছিল ৷ সেগুলি হল ১. আবেদনকারীকে অবশ্যই ভারতের হয়ে টেস্ট বা ওয়ান ডে খেলার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে ৷ অন্তত ৫০-র বেশি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকতে হবে ৷ ২. আইপিএল বা বিশ্বের অন্যান্য কোনও ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে যুক্ত এমন কেউ নির্বাচক পদে আবেদন করতে পারবেন না ৷  এই বিষয়গুলি মাথায় রেখেই নতুন নির্বাচক কমিটির সদস্যদের তালিকা এদিনের সভায় বেছে নেনে বিসিসিআই কর্তারা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিসিসিআইয়ের নির্বাচক কমিটির প্রধান নির্বাচিত হলেন এমএসকে প্রসাদ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement