advertisement

রাঁচিতে পোল্ট্রি ফার্ম করছেন! মধ্যপ্রদেশ থেকে ২ হাজার কড়কনাথ চিকেন অর্ডার দিলেন ধোনি

Last Updated:

২২ গজের দুনিয়া ছেড়ে এ বার তিনি পোল্ট্রি ফার্মিংয়ে । তাঁর রাঁচির ফার্ম হাউজের জন্য মধ্যপ্রদেশ থেকে অর্ডার দিয়েছেন ২ হাজার কড়কনাথ চিকেন ।

#রাঁচি: তিনি আছেন নিজেরই খেয়ালে । তাঁকে নিয়ে হাজার বিতর্ক, গসিপ, সমালোচনা, আলোচনা...কিছুতেই কিছু এসে যায় না তাঁর । সদ্য আইপিএল থেকে মুখ কালো করে ঘরে ফিরে এসেছে তাঁর ‘চেন্নাই সুপারকিংস’ । তিন বারের চ্যাম্পিয়ন, পাঁচ বারের রানার্স আপ, এ বছর খাতাই খুলতে পারেনি । সবার আগে বিদায় নিয়েছে লড়াইয়ের ময়দান থেকে । খুব স্বাভাবিকভাবেই এরপরেই ‘বুড়ো ঘোড়া’ ধোনির অধিনায়কত্ব নিয়ে হাজার প্রশ্ন উঠেছে । কিন্তু হার-জিতকে এত সাবলীলভাবে মেনে নিতে তাঁর মতো কেউ পারে না । তাই সবকিছুর পরেও ক্যাপ্টেন কুল তিনি ।
সেই ধোনিই এ বার অন্য ফর্ম্যাটে । ২২ গজের দুনিয়া ছেড়ে মন দিয়েছেন পোল্ট্রি ফার্মিংয়ে । তাঁর রাঁচির ফার্ম হাউজের জন্য মধ্যপ্রদেশ থেকে অর্ডার দিয়েছেন ২ হাজার কড়কনাথ চিকেন । মধ্যপ্রদেশের ঝাবুয়ার থান্ডলা ব্লকের কৃশক বিনোদ মেধা জানিয়েছেন, ১৫ ডিসেম্বরের আগে ২ হাজার কড়কনাথ চিকেন রাঁচির ফার্ম হাউজে ডেলিভারি করার কথা রয়েছে তাঁর ।
advertisement
তিনি জানান, মাস তিনেক আগে ধোনির ফার্ম হাউজের ম্যানেজার তাঁর সঙ্গে যোগাযোগ করেন কৃষি বিকাশ কেন্দ্র এবং মধ্যপ্রদেশ কড়কনাথ চিকেন মোবাইল অ্যাপের মাধ্যমে । এরপর পাঁচ দিন আগে ২ হাজার মুরগির অর্ডার আসে প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের কাজ থেকে । সমস্ত অ্যাডভান্স পেমেন্টও করা হয়ে গিয়েছে । বিনোদ জানান, এমন একজন ব্যক্তিত্বকে তাঁর ফার্মের মুরগি দিতে পেরে তিনি অত্যন্ত গর্বিত ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রাঁচিতে পোল্ট্রি ফার্ম করছেন! মধ্যপ্রদেশ থেকে ২ হাজার কড়কনাথ চিকেন অর্ডার দিলেন ধোনি
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement