South Dinajpur News: ফুটবল, ক্রিকেট ও ক্যারাটে প্রশিক্ষণরতদের নিয়ে মক ড্রিল বালুরঘাটে!
- Reported by:SUSMITA GOSWAMI
- Published by:Sudip Paul
Last Updated:
South Dinajpur News: যুদ্ধকালীন পরিস্থিতি সময়ে যে সাইরেন বাজানো হয়, সেই সব সাইরেনের কী অর্থ, তার পাশাপাশি যুদ্ধের সময় জরুরি ভিত্তিতে আগাম কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে, কী করা যাবে না, এমন নানা বিষয় শেখানো হয় প্রশিক্ষণার্থীদের।
দক্ষিণ দিনাজপুর : ভারত ও পাকিস্তানের চলমান যুদ্ধ পরিস্থিতিতে আমাদের দেশের সৈন্যদের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানানোর লক্ষ্যে যুদ্ধ পরিস্থিতিতে মক ড্রিল প্রশিক্ষণ বালুরঘাটে। ভারত -পাক সাম্প্রতিক যুদ্ধ আবহে সাধারণ নাগরিকরা কি কি ব্যবস্থা নেবে নিজেদের রক্ষা করতে, সে বিষয়ে মক ড্রিল হল বালুঘাটের টাউন ক্লাব ময়দানে।
এদিন টাউন ক্লাব এর উদ্যোগে বালুরঘাটে মক ড্রিল এর প্রশিক্ষণ দেওয়া হয়। বিশিষ্ট ক্যারাটে প্রশিক্ষক শঙ্কর কুমার মন্ডল এদিন প্রশিক্ষণ দেন। যুদ্ধকালীন পরিস্থিতি সময়ে যে সাইরেন বাজানো হয়, সেই সব সাইরেনের কী অর্থ তাও বোঝানো হয় প্রশিক্ষণার্থীদের। এমনকি যুদ্ধের সময় জরুরি ভিত্তিতে আগাম কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে, কী করা যাবে না, এমন নানা বিষয় শেখানো হয় প্রশিক্ষণার্থীদের।
advertisement
সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই মহড়া গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ক্যারাটে প্রশিক্ষক শঙ্কর কুমার মন্ডল। অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি ভিত্তিতে স্ট্রেচার তৈরি, বন্ধু বা আত্মীয়দের উদ্ধারের কৌশল-সহ একাধিক উপায় সম্পর্কে বিস্তারিত জানান তিনি।
advertisement
আরও পড়ুনঃ Virat Kohli: সচিন-গম্ভীর থেকে শাস্ত্রী-এবিডি, কোহলির অবসরে কার কী প্রতক্রিয়া! দেখে নিন এক নজরে
advertisement
এমনকি যুদ্ধের পরিস্থিতিও বদলে যেতে পারে। ভারত বাংলাদেশ সীমানা লাগুয়া বালুরঘাট শহরে এর আগে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সেল পড়েছিল। যে কারণে বালুরঘাটকে নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মক ড্রিলের মাধ্যমে, প্রশিক্ষণার্থীরা বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে। এই ধরনের মহড়াগুলি প্রশিক্ষণার্থীদের আত্মবিশ্বাসী করে তোলে এবং তাদের সমস্যা সমাধানে সাহায্য করে। এই মহড়াটি প্রশিক্ষণার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হবে, যা তাদের জীবন দক্ষতা উন্নত করতে সাহায্য করবে।
advertisement
সুস্মিতা গোস্বামী
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2025 9:11 PM IST







