advertisement

শ্রীজেশদের বিদায়ের পর অল্টম্যানসের স্ট্র্যাটেজিই এখন প্রশ্নের মুখে !

Last Updated:

এই ব্যর্থতার মধ্যেই একটা বিষয় অবশ্যই ফুটে উঠছে ৷ সেটা হল ভারতের ডাচ কোচের স্ট্র্যাটেজি ৷

বেলজিয়াম - ৩
ভারত- ১
#রিও দি জেনেইরো:   ১৯২৮ সাল থেকে এখনও পর্যন্ত অলিম্পিকের হকিতে ভারতের আটটি সোনা রয়েছে ৷ এই রেকর্ড সত্যি অসাধারণ ৷ কিন্তু বিশ্বাস করাই কঠিন যে ভারত শেষবার সোনা জিতেছিলে ১৯৮০ সালের মস্কো অলিম্পিকে ৷ তারপর থেকে শুধুই ব্যর্থতা আর হতাশা ছাড়া অলিম্পিকে কিছুই পায়নি ভারতীয় হকি দল ৷ আট বছর আগে যোগ্যতা অর্জনেই ব্যর্থ হয় মেন ইন ব্লু’রা ৷ গতবারের লন্ডন অলিম্পিকেও চূড়ান্ত ব্যর্থ ৷ এবারের শ্রীজেশ ব্রিগেডের উপর দেশবাসীর পদক জয়ের অনেক আস্থা থাকলেও সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ তাঁরা ৷ কোয়ার্টার ফাইনালেই থেমে গেল ভারতের রথ ৷
advertisement
advertisement
রিওতে রবিবাসরীয় কোয়ার্টার ফাইনালে সর্দারদের প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন, তারা র‍্যাঙ্কিংয়ে একধাপ পিছনে ভারতের থেকে ৷ কিন্তু তৃতীয় কোয়ার্টার শুরু হওয়া পর্যন্ত এক গোলে পিছিয়ে থেকেও যেভাবে পরপর তিন গোল বেলজিয়াম করল ৷ তাতে কোনও প্রশংসাই তাদের জন্য যথেষ্ট নয় ৷ একসময় বেলজিয়াম অলিম্পিকে যোগ্যতাই অর্জন করতে পারত না ৷ কিন্তু বর্তমান সময়ের ছবিটা সম্পূর্ণ উল্টো ৷ এখন একসময়ের চ্যাম্পিয়নদের (পড়তে হবে ভারত ) খেলা দেখলে মনে হয় যে সেমিফাইনালে উঠতে পারলেও একটা বিশাল ব্যাপার হবে ৷ চলতি রিও অলিম্পিকে অবশ্য খুব খারাপ খেলেননি শ্রীজেশরা ৷ তবে যেটা দরকার, সেই জয়টাই পায়নি ভারত ৷ কারণ মাত্র দু’টো ম্যাচ জেতা ছাড়াও তিনটেতে হার এবং দুর্বল কানাডার বিরুদ্ধেও ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে মেন ইন ব্লু’দের ৷
advertisement
আর এই ব্যর্থতার মধ্যেই একটা বিষয় অবশ্যই ফুটে উঠছে ৷ সেটা হল ভারতের ডাচ কোচের স্ট্র্যাটেজি ৷ এই অলিম্পিকে অন্তত তিনটি ম্যাচে দেখা গিয়েছে ম্যাচের বিশেষ সময় একজন অতিরিক্ত স্ট্রাইকার খেলাতে গিয়ে গোলকিপার এবং অধিনায়ক শ্রীজেশকেই তুলে নিয়েছেন কোচ অল্টম্যানস ৷ রবিবার ম্যাচ শেষ হতে ১০ মিনিট যখন বাকি তখনও ঠিক একই পথে হাঁটলেন কোচ ৷ এতে অবাক হয়ে যান স্বয়ং অধিনায়ক শ্রীজেশও ৷ ভারত ওই সময় গোল না খেলেও যা হওয়ার তা আগেই হয়ে গিয়েছিল ৷ তাই বিদেশি কোচ থেকেও যা হচ্ছে দেশি কোচ থাকলেও হয়তো এর চেয়ে খারাপ ফল হত না বলেই মনে করছেন ভারতের প্রাক্তনরা ৷ তাই আকাশদীপদের খেলায় আর নতুনত্ব এল কই ?
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শ্রীজেশদের বিদায়ের পর অল্টম্যানসের স্ট্র্যাটেজিই এখন প্রশ্নের মুখে !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement