advertisement

‘‘যুদ্ধে হয় মারো নয় মরো’’- মোর্তাজার ভোকাল টনিকেই বাজিমাত বাংলাদেশের

Last Updated:

বাংলাদেশ দল দারুণ চাঙ্গা অধিনায়কের ভোকাল টনিকে,এবার কি তাহলে ভারত বধেও এটাই সিক্রেট হবে

#আবুধাবি:মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি ৯৯ রানে আউট হলেন ৷ এক রানের জন্য শতরান মিস ৷ তবে সে নিয়ে দুঃখ করতে রাজি নন তিনি ৷ ব্যক্তিগত মাইলস্টোন মিস হয়েো দল যে ৩৭ রানে জিতেছে সেটাই তাঁর খুশির কারণ ৷
ফাইনালে ভারতের বিরুদ্ধে ডেট ফিক্স হয়েছে সেই দিনের জন্যেই এখন ফোকাসড বাংলাদেশি এই তারকা ৷ আবুধাবি স্টেডিয়ামে জয়ের নায়ক বলেছেন, ‘‘সত্যি কথা বলতে হলে জয়ের পর আর কিছু আঘাত করেছে না ৷ তিনি আরও বলেছেন, ‘‘ আমি জানি না আপনারা কতটা জানেন এই বিষয়টি নিয়ে ৷ আমার কাছে দল সবসময়ে প্রথমে ৷ আমি শতরান করতাম দল ২৬০ করত কিন্তু আমরা হেরে যেতাম তাহলে কখনই ভালো লাগত না৷ এটা মুখের কথা নয়, একেবারে হৃদয় থেকে কথাগুলি বলছি ৷ ’’
advertisement
এই মুহূর্তে বাংলাদেশের দুই সেরা ক্রিকেটার নেই , একজন তামিম ইকবাল অন্যজন শাকিব আল হাসান ৷ তামিম  কব্জির চোটের কারণে প্রথম ম্যাচের পর ছিটকে গেছেন ৷ আঙুলের চোট বৃদ্ধি পেয়ে যাওয়ায় দেশে ফিরে গেছেন শাকিব ৷ এই অবস্থায় দায়িত্বের ব্যাটন দারুণভাবে সামলেছেন মুশফিকুর রহিম ৷
advertisement
advertisement
রহিম তাঁর দারুণ পারফরম্যান্স পাশাপাশি দল মোটিভেট করার জন্য কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক মোর্তাজার মোটিভেশনাল কথাবার্তাকে ৷ মোর্তাজা জানিয়েছিলেন যখন যুদ্ধ হয় তখন পিছনে ফিরে তাকাতে নেই ৷ নিজে মারো, নয় মরো ৷ লড়াইয়ের সময় ভাবতে নেই কে অধিনায়ক , কে আছে কে নেই ৷ নিজের ১০০ শতাংশ নিয়ে লড়াই করতে হয় ৷
advertisement
মোর্তাজার এই মোটিভেশনাল কথাতেই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে আগুন ঝারাতে পেরেছিল বাংলাদেশ ৷ মত বাংলাদেশি নায়কের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘যুদ্ধে হয় মারো নয় মরো’’- মোর্তাজার ভোকাল টনিকেই বাজিমাত বাংলাদেশের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement