Malda News: বাবা লরি চালক, সব প্রতিকুলতাকে হারিয়ে বাংলার মেয়ে যা করে দেখাল, জানলে গর্বিত হবেন আপনিও
- Reported by:Jiam Momin
- Published by:Sudip Paul
Last Updated:
Malda News: আন্তর্জাতিক স্তরে দৌড় প্রতিযোগিতায় দুই দুটি স্বর্ণপদক জয় মালদহের কালিয়াচকের লরি চালকের মেয়ে সাইরিন পারভীনের। নেপালের পোখরায় অনুষ্ঠিত ইন্দো-নেপাল ইয়ুথ চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার এবং ২০০ মিটার রান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সাইরিন পারভীনের।
মালদহ: আর্থিক প্রতিকূলতাকে হার মানিয়ে আন্তর্জাতিক স্তরে দৌড় প্রতিযোগিতায় দুটি স্বর্ণপদক জয় মালদহের লরি চালকের মেয়ের। প্রায় ১০০ জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে নজর কাড়ল মালদহের সাইরিন পারভীন। দেশের হয়ে নেপালের পোখরায় আয়োজিত ইন্দো-নেপাল ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে সাইরিন পারভীন। সেখানে ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে সে। নেপাল, ভারত, ভুটান সহ একাধিক দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন সেখানে। প্রায় একশোরও অধিক প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে প্রথম হয় সাইরিন। তার এমন সাফল্যে শুধু গ্রাম নয় খুশির হাওয়া জেলা জুড়ে।
মালদহ জেলার কালিয়াচক থানার কালকাপুর কবিরাজ পাড়ার বাসিন্দা সাইরিন পারভীন। বাবা পেশায় একজন লরি চালক মা গৃহবধূ। পরিবারে আর্থিক অনটন থাকলেও স্বপ্ন পূরণের লক্ষ্যে থেমে থাকেনি প্রচেষ্টা। পরিবারের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় আজ আন্তর্জাতিক স্তরে সফলতা লাভ করেছে সে। বর্তমানে কালিয়াচক গার্লস হাইস্কুলে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে সাইরিন পারভীন। পড়াশোনার পাশাপাশি ছোট বেলা থেকেই খেলাধুলায় উৎসাহী সাইরিন পারভিন।
advertisement
স্বর্ণপদক জয়ী সাইরিন পারভীন বলেন,”আন্তর্জাতিক স্তরে প্রথম হয়ে খুব ভাল লাগছে। সরকারিভাবে সহযোগিতা পেলে আগামীতে দেশের জন্য আরও বড় জায়গায় খেলার ইচ্ছা রয়েছে। পরিবারের সহযোগিতা এবং কোচের নিয়মিত প্রশিক্ষণের ফলে এই জায়গায় এসেছি খুব ভাল লাগছে।” সাইরিনের মা আলেনুর বিবি জানান,”মেয়ে এমন জায়গায় পৌঁছে যাবে কোনওদিন ভাবতে পারেনি। মেয়ের এমন সাফল্য দেখে খুব ভাল লাগছে। পরিবারের সকলে তার পাশে রয়েছি। আগামীতে আরও বড় খেলোয়াড় হিসেবে দেখতে চাই তাকে।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ East Bengal: ডার্বিতে ফ্রি-কিকে জোড়া গোল, মেসির ঝলক দেখেছিলেন ইস্টবেঙ্গল ফ্যানেরা! এখন কোথায় ডু ডং?
আজও অনেকে মালদহের কালিয়াচক এলাকাকে অন্য চোখে দেখে থাকেন। তবে কালিয়াচকের মেয়ের এমন সাফল্য নজর কেড়েছে সকলের। এত কম বয়সে দ্বাদশ শ্রেণীর ছাত্রীর আন্তর্জাতিক স্তরের স্বর্ণপদক জয়লাভ অনুপ্রেরণা জোগাবে খেলা জগতে।
advertisement
জিএম মোমিন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 18, 2025 6:02 PM IST









