advertisement

Mahendra Singh Dhoni: ভারত বিশ্বকাপ ফাইনাল খেলছিল, মাহি কোথায় ছিলেন কী করছিলেন, জোর খোঁজখোঁজ, দেখুন

Last Updated:

Mahendra Singh Dhoni: দেশের মাটিতে বিশ্বকাপ ফাইনাল , কোথায় ধোনি, চারদিকে খোঁজখোঁজ... পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি৷

কোথায় গেলেন ধোনি- Photo Courtesy- X Account
কোথায় গেলেন ধোনি- Photo Courtesy- X Account
নৈনীতাল: অস্ট্রেলিয়া আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ট্র্যাভিস হেড (১৩৭) শানদার ব্যাটিং করে ফাইনালে ভারতকে হারিয়ে দুরন্ত জয় পেয়েছেন৷ ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে ভারতের আর জেতা হয়নি৷  ষষ্ঠবার বিশ্বসেরা অস্ট্রেলিয়া৷ অস্ট্রেলিয়া ওয়ান ডে বিশ্বকাপ জয়ী একমাত্র দেশ যাদের ৬ টি খেতাব রয়েছে৷ ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫ তে বিশ্বকাপ জিতেছে৷ ভারত ১৯৮৩ ও ২০১১ সালে  বিশ্বকাপ জিতেছে৷
২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি৷ তিনি আহমেদাবাদে ফাইনাল ম্যাচ দেখতে পৌঁছননি৷ তাহলে ধোনি কী করছিলেন? তিনি বিশ্বকাপের ফাইনাল ম্যাচও দেখেননি?
advertisement
advertisement
মহেন্দ্র সিং ধোনি এই উত্তরাখণ্ডে নিজের পৈতৃক গ্রামে রয়েছেন৷ তিনি নিজের কুলদেবতার মন্দিরে গিয়ে পুজো দেন৷ রবিবার টিম ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলছিল তখন তিনি নৈনীতালে ছিলেন৷
advertisement
এখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি৷ রবিবার ১৯ নভেম্বর মহেন্দ্র সিং ধোনি-র স্ত্রী সাক্ষীর জন্মদিন৷ তাই মেয়ে জিভাকে সঙ্গে নিয়ে কেক কাটছিলেন তিনি৷ যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে৷
এছাড়াও ম্যাচের দিন ধোনি বন্ধুদের সঙ্গে বসে খেলা দেখছেন এই একটা পোস্টও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
advertisement
যেখানে ধোনি বন্ধুদের সঙ্গে আরামে বসে খেলা দেখছেন৷ এই মুহূর্তে ধোনি ব্রেকে রয়েছেন এবং আইপিএলের মজা নিচ্ছেন৷ তাঁর সব কিছুই ভাইরাল হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mahendra Singh Dhoni: ভারত বিশ্বকাপ ফাইনাল খেলছিল, মাহি কোথায় ছিলেন কী করছিলেন, জোর খোঁজখোঁজ, দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement