advertisement

অন্য মেজাজে মাহি, ধোনি ও জিভার বরফ নিয়ে খেলার ভিডিও-তে কাঁপল সোশ্যাল মিডিয়া

Last Updated:

বাবা-মেয়ের দুষ্টুমির ভিডিও তুমুল গতিতে ভাইরাল

সোশ্যাল মিডিয়া কাঁপানো ভিডিও এই রূপে কখনই ধোনিকে কেউ দেখেননি ৷ দেশের অন্যতম সেরা অধিনায়ক আর ক্রিকেট বুদ্ধি এতটাই যে তার বলার অপেক্ষা রাখেনা ৷ বারতের ছোট্ট এক শহর থেকে উঠে এসে দেশের সব থেকে সফল অধিনায়কের তকমা পেয়েছেন তিনি ৷ রাঁচির রাজপুত্র আজ দেশের সবার চোখের মণি ৷ ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের পর থেকে তিনি আপাতত মাঠের বাইরেই আছেন তিনি কবে ফের মাঠে ফিরছেন এই বিষয়ে খোদ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন এই বিষটি ধোনির উপরেই নির্ভর করছে ৷
View this post on Instagram

Mahi Enjoying Vacation With Family !

A post shared by MS Dhoni Fans Page (@bleed.dhonism) on

advertisement
advertisement
তবে এই অখণ্ড অবসরে ধোনিকে বিভিন্ন রূপে দেখতে পাওয়া যাচ্ছে ৷ কখনও সেনাবাহিনীতে তো কখনও একদম ব্যক্তিগত পারিবারিক জীবনে তাঁকে দেখতে পাওয়া যায় ৷ দেশের হয়ে টেস্ট, একদিন ও টি২০ ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন রাঁচির রাজপুত্র ৷ তাঁর পরিবার বলতে সাক্ষি সিং ধোনি, ও ছোট্ট মেয়ে জিভা সিং ধোনি, বাবা-মা তো আছেনই ৷ তনি পরিবাররে সঙ্গে সময় কাটাতে বেশ ভালবাসেন ৷ ২০১৫ বিশ্বকাপ ক্রিকেট চলার সময়ে তাঁর মেয়ে জিভা ভূমিষ্ঠ হয়েছিল তিনি একদম বিশ্বকাপের সফর শেষ করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছিলেন তা একমাত্র মেয়ে জিভাকে প্রথমবার দেখতে ৷
advertisement
প্রথম থেকে ধোনি জিভাকে যেখানেই যেতেন কোলে করে নিয়ে যেতেন ৷ ফলে সবার কাছেই তাঁর কন্যা জিভা অত্যন্ত পরিচিত হয়েছে ৷ এখনও তাঁর মেয়ে ছোটই আছে ৷ তবে আগের থেকে একটু বড় হয়েছে ৷ বর্তমানে ধোনি তাঁর মেয়ে জিভার সঙ্গে ছুটি কাটাচ্ছেন ৷ মেয়ের সঙ্গে বরফ খেলার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও দেখে নিন একনজরে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অন্য মেজাজে মাহি, ধোনি ও জিভার বরফ নিয়ে খেলার ভিডিও-তে কাঁপল সোশ্যাল মিডিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement