advertisement

১০ উইকেটে জয় দিয়েই আইপিএল অভিযান শুরু নাইটদের

Last Updated:

গুজরাত লায়ন্স: ১৮৩/৪ ( ২০ ওভার), কলকাতা নাইট রাইডার্স: ১৮৪/০ ( ১৪.৫ ওভার)

গুজরাত লায়ন্স: ১৮৩/৪ ( ২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স: ১৮৪/০ ( ১৪.৫ ওভার)
৩১ বল বাকি থাকতেই ১০ উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স
advertisement
#রাজকোট: দু’মাসের দীর্ঘ টুর্নামেন্ট ৷ যে কোনও বড় পরীক্ষার প্রথম প্রশ্নপত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় ৷ কারণ শুরুটা ভাল মানে বাকি পরীক্ষাগুলির জন্য আত্মবিশ্বাসও অনেকাংশেই বেড়ে যায় ৷ সেই কাজে শুক্রবার অবশ্যই দারুণভাবে সফল গম্ভীর অ্যান্ড কোম্পানি ৷ ১৮৪ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে গুজরাত বোলারদের নিয়ে এদিন রীতিমতো ছেলেখেলা করলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর (৭৬ নট আউট) এবং আরেক ওপেনার ক্রিস লিন (৯৩ নট আউট) ৷ এই দু’জনের দাপটে হাসতে হাসতে ১০ উইকেটে এদিন ম্যাচ জিতল কিং খানের দল ৷
advertisement
ডোয়েন ব্র্যাভো এবং রবীন্দ্র জাডেজা টুর্নামেন্টের প্রথম ম্যাচে দলে না থাকাটা নিঃসন্দেহে বড় ধাক্কা গুজরাত লায়ন্সের কাছে ৷ কিন্তু এদিন রায়নাদের দলের রিজার্ভ বেঞ্চ দেখেও খুব একটা আশা জাগার মতো কিছুই দেখা গেল না ৷ নিজেদের মাঠে এদিন ১৮৩ রানের পুঁজি হাতে নিয়েও কিছুই করতে পারলেন না লায়ন্সরা ৷ ধবল কুলকার্নি, মনপ্রীত গোনি, ডোয়েন স্মিথ, শাদাব জাকাতি এবং অদ্ভূত অ্যাকশনের শিবিল কৌশিক সকলেই বল হাতে চূড়ান্ত ব্যর্থ ৷ রাজকোট স্টেডিয়ামের যেদিকে পেরেছেন এদিন বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিতে ভরিয়ে দিয়েছেন দুই কেকেআর ওপেনার গম্ভীর এবং লিন ৷ নাইটদের হয়ে প্রথমবার ওপেন করতে নামা ক্রিস লিন এদিন আগাগোড়াই দুর্দান্ত ছিলেন ৷ তাঁর জোরালো শটগুলি যতটাই ‘ক্লিন হিট’ ছিল, ততোটাই কুশ্রি বল করেছেন গুজরাতের বোলাররা ৷ ম্যাচে তাই যতোটা লড়াই হবে আশা করা গিয়েছিল, তার প্রায় কিছুই এদিন দেখা যায়নি৷সিংহের ডেরায় গিয়ে ‘লায়ন্স’ শিকার করেই এবারের আইপিএল অভিযান শুরু করল নাইটরা ৷
advertisement
রাজকোটে ব্যাট হাতে ক্রিস লিনের দাপট ৷ Photo : BCCI রাজকোটে ব্যাট হাতে ক্রিস লিনের দাপট ৷ Photo : BCCI
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
১০ উইকেটে জয় দিয়েই আইপিএল অভিযান শুরু নাইটদের
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement