advertisement

গ্রিজম্যান ও পায়েতের গোলে ইউরোর নক-আউটে ফ্রান্স

Last Updated:

ফ্রান্স: ২ ( গ্রিজম্যান- ৯০', পায়েত- ৯০+৬ ) আলবেনিয়া: ০

ফ্রান্স: ২ ( গ্রিজম্যান- ৯০', পায়েত- ৯০+৬ ) 
আলবেনিয়া: ০
#স্টাদ ভেলোদ্রোম:  এবারের ইউরোয় প্রথম দল হিসেবে নক আউট পর্বে পৌঁছে গেল ফ্রান্স। রোমানিয়ার পর আলবেনিয়া। ম্যাচের শেষ মিনিটে ল্যে ব্লু’জের হয়ে গোল করলেন গ্রিজম্যান ও পায়েত।
advertisement
৯০ মিনিট পর্যন্ত আটকে থাকা। শেষ মিনিটে গোলের লকগেট খুলে ফেলা। তারপরেই অতিরিক্ত সময়ে আরও একটা গোল। ঘরের মাঠে টানা দুই ম্যাচ জিতে ইউরোর শেষ ষোলোয় পৌঁছে গেল ল্যে ব্লুজ। এবারের ইউরোয় প্রথম দল হিসেবে নক আউটে পৌঁছল ফ্রান্স।
advertisement
রোমানিয়ার পর আলবেনিয়া। টানা দুই ম্যাচে জয়। তবে প্রথম দুটো হার্ডলস টপকে গেলেও চ্যাম্পিয়নদের ঝাঁঝ উধাও ল্যে ব্লুজের।
ঘরের মাঠে প্রিয় দলের জয় দেখতে মার্সেইর স্তাদ দি ভেলোড্রোম ভরিয়ে দিয়েছিলেন ফরাসি সমর্থকরা। কিন্তু ম্যাচে সেভাবে দাগ কাটতে ব্যর্থ নীল জার্সিরা। ৯০ মিনিটে গ্রিজম্যানের গোলে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্তাদে দ্য ভেলোড্রোমে।পরের মিনিটেই আবার গোল। এবার আবার সেই পায়েত। টানা দুই ম্যাচে গোল পেলেন বেনফিকার এই মিডিও।
advertisement
সামনেই নক আউট। ফর্মের ধারেকাছে নেই অলিভার জিরুঁ। পল পোগবাও যেন চেনা খেলাটা ফেলে এসেছেন জুভেন্তাসের মাঠে। প্রি-কোয়ার্টার ফাইনালের আগে জয়তেও তাই চিন্তার ভাঁজ যাচ্ছে না দিদিয়ের দেশঁর।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গ্রিজম্যান ও পায়েতের গোলে ইউরোর নক-আউটে ফ্রান্স
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement