KRK on Virat Kohli: 'বলেছিলাম খেলো না, সেই খেলে হারালে!' বিরাট কোহলিকে ভয়ঙ্কর আক্রমণ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
KRK on Virat Kohli: বিরাট কোহলিকে যা নয় তাই বললেন এই বলিউড অভিনেতা।
#মুম্বই: আরসিবির সঙ্গে শুরু থেকে রয়েছেন তিনি। কিন্তু এখনও ট্রফি জয়ের স্বাদ পাননি। এবারও আইপিএল থেকে খালি হাতে ফিরতে হল বিরাট কোহলিকে। যদিও তিনি আর এবার আরসিবির ক্যাপ্টেন ছিলেন না। তবুও তাঁকে অনেক কথা শুনতে হচ্ছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Ipl 2022) কোয়ালিফায়ার-২-তে রাজস্থান রয়্যালসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হেরে যাওয়ার পর থেকে বিরাট কোহলির সমালোচনা করছেন অনেকে। তাঁদের হাবভাব এমন যেন হারের পিছনে কোহলিই দায়ী।
আরও পড়ুন- সাফল্য এসেছে হয়তো অনেক দেরিতে, রিঙ্কুর সংগ্রামের কাহিনী সকলের মন ছুঁয়ে গিয়েছে
এই হারের ফলে আরসিবির ট্রফি জয়ের স্বপ্ন আবারও ভেঙে গিয়েছে। আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্য আইপিএলের এই মরসুম একেবারেই ভাল ছিল না। ১৬ ম্যাচে কোহলি মাত্র ৩৪১ রান করতে পেরেছিলেন। তাঁর গড় ছিল ২৩-এর কাছাকাছি।
advertisement
advertisement
বিরাট কোহলির এই পারফরম্যান্সের পর বলিউড অভিনেতা এবং নিজের বক্তব্যের কারণে শিরোনামে থাকা কমল আর খান ওরফে কেআরকে টুইট করেছেন। কোহলিকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন কেআরকে।
কেআরকে (KRK) লিখেছেন, 'প্রিয় বিরাট কোহলি, আমি আপনাকে শেষ ম্যাচগুলিতে না খেলতে বলেছিলাম, কিন্তু আপনি আমার কথা শোনেননি। আরসিবি আইপিএল ২০২২ থেকে ছিটকে যাওয়ার কারণ আপনি। আশা করি আপনি শীঘ্রই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দেবেন।
advertisement
কেআরকে অন্য একটি টুইটে লিখেছেন, আমি যখন ভবিষ্যদ্বাণী করেছিলাম, তখন লোকজন আমার উপর রেগে গিয়েছিল। আজ আমার ভবিষ্যদ্বাণী ১০০% সঠিক হয়েছে। আমি জানতাম, বিরাট কোহলি আসলে আরসিবির কাছে দুর্ভাগ্য।
এর আগেও বিরাট কোহলিকে কেআরকে আক্রমণ করেছেন। এর আগে কেআরকে কোহলিকে অনুষ্কা শর্মাকে ডিভোর্স দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অনুষ্কা আসলে কোহলির জন্য দুর্ভাগ্য। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলেই ফর্মে ফিরবেন কোহলি।
advertisement
Dear @imVkohli I asked you not play last matches but you didn’t listen to me. You are the reason that today #RCB is out of #IPL2022! Hope you will announce retirement from all forms of cricket soon.
— KRK (@kamaalrkhan) May 27, 2022
advertisement
আরও পড়ুন- ভারত না থাকলে ক্রিকেটে এত পয়সা আসত না! বিসিসিআইকে ধন্যবাদ আইসিসির
RCB 2022 সালের আইপিএলের প্রাথমিক ম্যাচগুলোতে ভালো করেছে। লিগ পর্ব শেষ হওয়ার পর, আরসিবি-র দল 8 ম্যাচ হেরে এবং 6 ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে ছিল। এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে কোয়ালিফায়ার-২-এর জন্য যোগ্যতা অর্জন করেছে RCB। কিন্তু তার যাত্রা এর বাইরে অগ্রসর হতে পারেনি এবং আবারো শিরোপা জয় থেকে বঞ্চিত হয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2022 4:57 PM IST









