advertisement

একদিনের ক্রিকেটে নয়া নজির ইংল্যান্ডের, একনজরে দেখে নিন সেরা ৫

Last Updated:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের দুরন্ত পারফরম্যান্সে চমকে গেছে ক্রিকেট দুনিয়া ৷

#নটিংহ্যাম: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের দুরন্ত পারফরম্যান্সে চমকে গেছে ক্রিকেট দুনিয়া ৷ ক্রিকেটে আস্তে আস্তে যেভাবে টি-টোয়েন্টি-র প্রভাব থাবা বসাচ্ছে তারই প্রভাব এই বিশাল পরিমাণ রান ৫০ ওভারে ওঠা ৷ প্রায় পাঁচশোর কাছাকাছি রান তুলে ইতিহাস তৈরি করেছে ইংল্যান্ড ৷
৫৬ বছরের ক্রিকেট ইতিহাস ঘাঁটলে এর আগে লিস্ট এ ক্রিকেটে একটিই রান রয়েছে ৷ সেটা হল সেটা হল ২০০৭ সালে দ্য ওভালে যখন সারে ৪ উইকেটে ৪৯৬ রান করেছিল গ্লস্টাশায়ারের বিরুদ্ধে ৷
advertisement
একদিনের ক্রিকেটে সেরা পাঁচ স্কোরে নজর রাখলে যেটা চমকের বিষয় সেটা হল প্রথম দুটি দলগত সেরা স্কোরই এখন ইংল্যান্ডের দখলে ৷ ২০১৬ সালেও পাকিস্তানের বিরুদ্ধে ৪৪৪ রান করেছিলে ইংল্যান্ড ৷
advertisement
ODI TEAM SCORES
তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা ৷ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২০০৫ সালে তারা ৯ উইকেটে ৪৪৩ রান করেছিল ৷ নেদারল্যান্ডস অবশ্য বিশ্ব ক্রিকেটের মিনোস তকমাধারী তবুও বড় রান তো বড় রানই ৷
advertisement
তালিকার ৪ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ জো‘বার্গে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৩৯ রান করেছিল দু উইকেট খুইয়ে ৷ ২০১৫ তে এই ইনিংস খেলেছিল তারা ৷
তালিকার পঞ্চম সেরা স্কোরের মালিকও একইভাবে দক্ষিণ আফ্রিকাই ৷ তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৬ সালে ৪৩৮ রান খাড়া করেছিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
একদিনের ক্রিকেটে নয়া নজির ইংল্যান্ডের, একনজরে দেখে নিন সেরা ৫
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement