KL Rahul: কেএল রাহুলের দুরন্ত সেঞ্চুরিতে মুম্বইয়ের বিদায়, রনজি সেমিতে কর্ণাটক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KL Rahul: একদিকে যখন ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে, ঠিক সেই সময়েই ঘরোয়া ক্রিকেটের রনজিজি ট্রফিও উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
একদিকে যখন ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে, ঠিক সেই সময়েই ঘরোয়া ক্রিকেটের রনজিজি ট্রফিও উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ৯ ফেব্রুয়ারি মুম্বই ও কর্নাটকের মধ্যে চলা কোয়ার্টার ফাইনাল ম্যাচের চতুর্থ দিনে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। কর্নাটকের হয়ে কেএল রাহুলের দুর্দান্ত শতরানে এই ম্যাচে মুম্বইয়ের বিদায় নিশ্চিত হয়ে গেছে।
ভারতীয় দলের সিনিয়র ব্যাটার কেএল রাহুল এই ম্যাচে নিজের অভিজ্ঞতা ও ক্লাসের পরিচয় দিয়েছেন। প্রথম ইনিংসে তিনি মাত্র ২৮ রান করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। ১৮২ বলে ১৩০ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার ও একটি ছয়। এই শতরানটি তাঁর কেরিয়ারের ২৪তম শতরান, যা রনজি ট্রফিতে তাঁর ধারাবাহিকতার প্রমাণ।
advertisement
এই ম্যাচে কর্নাটক ৪ উইকেটে জয় পায়। বিকেসি গ্রাউন্ডে মুম্বই প্রথম ইনিংসে মাত্র ১২০ রান তুলতে পারে। জবাবে কর্নাটকও বড় স্কোর গড়তে না পেরে ১৭৩ রানেই থেমে যায়। দ্বিতীয় ইনিংসে মুম্বই কিছুটা লড়াই করে। আকাশ আনন্দ সর্বোচ্চ ৭০ রান করেন এবং শেষদিকে তানুষ কোটিয়ানের ৪০ রানের ইনিংসে দলটি মোট ৩৭৭ রান তোলে।কর্নাটকের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩২৫ রান। কেএল রাহুলের দুর্দান্ত ব্যাটিংয়ের ভর করে কর্নাটক ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য়ে পৌছে যায়।
advertisement
advertisement
লাল বলের ক্রিকেটে কেএল রাহুল ভারতের অন্যতম পরিণত ব্যাটার হিসেবে পরিচিত। তিনি এখনও পর্যন্ত ৬৭টি টেস্ট ম্যাচের ১১৮ ইনিংসে ৪,০৫৩ রান করেছেন, যার মধ্যে রয়েছে ২০টি শতরান। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৭ ইনিংসে তাঁর মোট রান ৮,৫৯৯। এই পারফরম্যান্সে স্পষ্ট, কর্নাটককে সেমিফাইনালে তোলার পথে কেএল রাহুলই প্রধান কাণ্ডারি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 09, 2026 2:49 PM IST










