advertisement

KL Rahul Centurion win : লর্ডসের পর সেঞ্চুরিয়নেও ব্যাটে দাপট! ম্যাচ সেরা হয়ে কী বললেন রাহুল?

Last Updated:

KL Rahul explains reasons behind his improved batting. ব্যাট হাতে অসাধারণ ধারাবাহিকতার রেসিপি জানালেন রাহুল। এশিয়ান দল হিসেবে এই মাঠে টেস্ট জয় অনন্য নজির স্থাপন করে ফেলল টিম ইন্ডিয়া। সেরার পুরস্কার কে এল রাহুলের হাতে।

ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রাহুল
ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রাহুল
ভেবেছিলেন টেস্ট ক্রিকেট বোধহয় তার জন্য শেষ। কিন্তু আশা ছাড়েননি। লড়াই ছাড়েননি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে গিয়েছেন একটা সময়। আইপিএলে পঞ্জাবের অধিনায়ক হিসেবে প্রচুর রান করেছেন। সুনীল গাভাসকার থেকে সচিন তেন্ডুলকর পর্যন্ত তার খেলায় মুগ্ধ। কিভাবে নিজেকে বদলে ফেললেন কে এল রাহুল?
advertisement
advertisement
দেখে মনে হচ্ছে নিজের জীবনের সেরা ফর্মে আছেন। দ্বিতীয় ইনিংসে ভুল শট না খেললে আরও একটা বড় রান নিশ্চিত ছিল। রাহুল বলছেন টেস্ট ক্রিকেটে সফল হওয়ার মন্ত্র খুব সহজ। অফ স্টাম্পের বাইরের বল প্রথম এক ঘন্টা ছেড়ে যাও। লোভে পরে কভার ড্রাইভ করতে গেলেই বিপদ হতে পারে। নতুন বল বেশি মুভ করে। তাই সতর্ক থাকতে হয়।
advertisement
ঘন্টাখানেক পর পিচের চরিত্র বুঝে শট মারার ক্ষেত্রে সমস্যা অনেক কমে যায়। নিজের মনকে শান্ত থাকতে শিখিয়েছেন। মনের ওপর নিয়ন্ত্রণ এনেছেন। টেস্ট ক্রিকেট যে ধৈর্যের পরীক্ষা সেটা বুঝতে শিখেছেন। টি টোয়েন্টিতে তিনি ধুরন্ধর ব্যাটসম্যান হলেও টেস্ট ক্রিকেটে ধৈর্য এবং ইনিংস তৈরি করা আসল পরীক্ষা জানেন কর্নাটকের ব্যাটসম্যান। রাহুল মনে করছেন এই ফর্মুলা মেনেই সাফল্য এসেছে।
advertisement
পাশাপাশি কোচ হিসেবে রাহুল দ্রাবিড় প্রচুর সাহায্য করছেন। টেকনিক্যাল সাহায্যের পাশাপাশি টেস্ট ক্রিকেটের ব্যাটিং কেমন হওয়া উচিত, সেটা বোঝানোর ক্ষেত্রে রাহুল দ্রাবিড়ের থেকে ভাল কেই বা হতে পারে? পাশাপাশি রাহুল জানিয়েছেন সহ অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব উপভোগ করছেন। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে প্রতিনিয়ত আলোচনা করে যেমন সিদ্ধান্ত নিচ্ছেন, তেমনই শামি, বুমরাহদের সাফল্য দেখে আনন্দিত হচ্ছেন।
advertisement
কে এল রাহুল মনে করেন ভারতীয় দলের অনুশীলন চলার সময় শামি, বুমরাহদের বিরুদ্ধে ব্যাট করা রীতিমতো কঠিন কাজ। নিজের দলের ব্যাটসম্যান বলে তাদের ছাড় দেওয়া হয় না। বডিলাইন, এমনকি বাউন্সার পর্যন্ত সামলাতে হয়। তরুণ মহম্মদ সিরাজ যেভাবে দ্রুত উন্নতি করছেন সেটাও আনন্দ দেয় রাহুলকে। আর অভিজ্ঞ অশ্বিন দলের সম্পদ।
তিন দিনের ভেতর দ্বিতীয় টেস্টে নামতে হবে ওয়ান্ডারার্সে। হাতে সময় কম। তাই একদিন বিশ্রাম নিয়ে আবার প্রস্তুতিতে নেমে পড়তে হবে টিম ইন্ডিয়াকে। ভারত প্রথম ম্যাচ জিতলেও দক্ষিণ আফ্রিকা লড়াই করেছেন মনে করেন রাহুল। দ্বিতীয় টেস্টে তারা সমতা ফেরাতে মরিয়া হবে।
advertisement
পাশাপাশি প্রথম ভারতীয় দল এবং এশিয়ান দল হিসেবে এই মাঠে টেস্ট জয় অনন্য নজির স্থাপন করে ফেলল টিম ইন্ডিয়া। সেই ম্যাচের সেরার পুরস্কার কে এল রাহুলের হাতে। উচ্ছ্বাসে ভেসে যেতে রাজি নন। লক্ষ্য ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রাখা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KL Rahul Centurion win : লর্ডসের পর সেঞ্চুরিয়নেও ব্যাটে দাপট! ম্যাচ সেরা হয়ে কী বললেন রাহুল?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement