advertisement

Viral Video: কেকেআর ফ্যানরা লাফাচ্ছেন, ওয়েস্টইন্ডিজের হয়ে মারকাটারি পারফরম্যান্স রাসেলের, দেখুন ভিডিও

Last Updated:

Viral Video: দেখে নিন আন্দ্রে রাসেলের চমৎকার ইনিংস

কেকেআর ফ্যানরা লাফাচ্ছেন, ওয়েস্টইন্ডিজের হয়ে মারকাটারি পারফরম্যান্স রাসেলের- Photo- AP
কেকেআর ফ্যানরা লাফাচ্ছেন, ওয়েস্টইন্ডিজের হয়ে মারকাটারি পারফরম্যান্স রাসেলের- Photo- AP
কলকাতা: কেকেআর ফ্যানরা লাফাচ্ছেন, ওয়েস্টইন্ডিজের হয়ে মারকাটারি পারফরম্যান্স আন্দ্রে রাসেলের৷ ২ বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে  ফিরেই দলকে জয়ের রাস্তায় পৌঁছে দিলেন৷ বল ও ব্যাট দুটিতেই ঝকঝকে পারফরম্যান্স তাঁর৷  সেরা বোলিং (৩/১৯) করার পর ব্যাট হাতে অপরাজিত ১৪ বলে ২৯। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে তিনিই হন ম্যাচ সেরা।
ভারতীয় সময় আজ সকালে আন্দ্রে রাসেলের এরকম ধামাকা ইনিংসে খুশির হাওয়া কেকেআর ফ্যানদের মধ্যে৷ ইংল্যান্ড বনাম ওয়েস্টইন্ডিজ  সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজ।
দেখে নিন আন্দ্রে রাসেলের চমৎকার ইনিংস
advertisement
advertisement
ব্রিজটাউনে টসে হেরে  ইংল্যান্ড অলআউট হয় ১৭১ রানে। কাইল মায়ার্স, শাই হোপ, রোভম্যান পাওয়েল ও রাসেলের ব্যাটে ভর দিয়ে ১১ বল হাতে রেখেই জয়ের দরজায় পৌঁছ যায়৷
advertisement
এই জয়ের ফলে ৫টি ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজ হারিয়েছিল ক্যারিবিয়নরা।দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ বছর পর ওয়ানডে সিরিজ জিতেছিল  ওয়েস্টইন্ডিজ৷
এদিকে মাসেল রাসেল বেশ কিছু সময় ধরেই ছন্দে ছিলেন না৷ জাতীয় দলেও জায়গা হচ্ছিল না তাঁর৷ ফিরেই সেখানে ছাপ রাখলেন৷ কেকেআরের আইপিএল অভিযানের ব্যাড প্যাচের ধারা কাটিয়ে তিনি যদি এই ধরণের অলরাউন্ড পারফরম্যান্স দেখাতে পারেন তাহলে তো আর কথাই নেই৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: কেকেআর ফ্যানরা লাফাচ্ছেন, ওয়েস্টইন্ডিজের হয়ে মারকাটারি পারফরম্যান্স রাসেলের, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement