advertisement

Jos Buttler : ইংল্যান্ডের জার্সিকে বেশি গুরুত্ব, আইপিএল খেলবেন না বাটলার

Last Updated:

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে রয়েছে দুটি সিরিজ। এসব কিছুর কথা মাথায় রেখে আইপিএলকে ‘না’ বলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জস বাটলার

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসবে আইপিএলের বাকি অংশ। ঠিক একই সময় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে দুটি সিরিজ খেলবে ইংল্যান্ড। তবে আইপিএলে টাকার ঝনঝনানি উপেক্ষা করে দেশকেই গুরুত্ব দিচ্ছেন রাজস্থান রয়্যালসের ওপেনার বাটলার। অথচ আইপিএলে খেলার জন্য অনেক তারকা ক্রিকেটারকে জাতীয় দলের সিরিজ থেকে ছুটি নিতে দেখা যায়।
advertisement
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাটলার বলেন, ‘ সাধারণত আইপিএলের সময়টায় আন্তর্জাতিক ম্যাচ থাকে না। ফলে ক্রিকেট খেলিয়ে দেশগুলোর খেলোয়াড়রা এখানে খেলতে পারেন। কিন্তু এবার ব্যাপারটা আলাদা। কারণ আইপিএলের বাকি অংশ চলার সময় আমাদের জাতীয় দলের দুটি সিরিজ রয়েছে। তাই ব্যক্তিগতভাবে আমি দেশকেই প্রাধান্য দেব। ’
advertisement
ভারতে করোনা মহামারি পরিস্থিতির অবনতি হওয়ার প্রেক্ষিতে গত ৪ মে আইপিএল স্থগিত করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে ফের একবার সংযুক্ত আরব আমিরাতে গড়াচ্ছে দ্বিতীয় পর্ব। কিন্তু টানা দীর্ঘদিন কঠিন জৈব সুরক্ষা বলয়ে থাকা এবং একই সময়ে জাতীয় দলের খেলা থাকায় কয়েকটি ক্রিকেট বোর্ড তাদের খেলোয়াড়দের আইপিএলের জন্য ছাড়বে না বলে জানা গেছে। টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড অন্যতম ফেভারিট। বাটলার ছাড়াও জনি বেয়ারস্টো, মালাণ, ইয়ন মর্গান, জেসন রয়দের মত মারকুটে ব্যাটসম্যান রয়েছে তাঁদের।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Jos Buttler : ইংল্যান্ডের জার্সিকে বেশি গুরুত্ব, আইপিএল খেলবেন না বাটলার
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement