advertisement

ISL 2026: অপ্রতিরোধ্য মোহনবাগান! জেমির হ্যাটট্রিক! ওড়িশাকে ৫-১ গোলে হারিয়ে শীর্ষে সবুজ-মেরুন

Last Updated:

কোনওভাবেই যেন থামানো যাচ্ছে না মোহনবাগানকে। এই মরশুমের আইএসএলে গত তিন ম্যাচ জিতে হ্যাটট্রিক আগেই করেছিল সবুজ মেরুন ব্রিগেড। আর শুক্রবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে আইএসএলে চারে চার করল মোহন ব্রিগেড।

৫-১ গোলে উড়িয়ে দিল মোহনবাগান
৫-১ গোলে উড়িয়ে দিল মোহনবাগান
কলকাতা: কোনওভাবেই যেন থামানো যাচ্ছে না মোহনবাগানকে। এই মরশুমের আইএসএলে গত তিন ম্যাচ জিতে হ্যাটট্রিক আগেই করেছিল সবুজ মেরুন ব্রিগেড। আর শুক্রবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে আইএসএলে চারে চার করল মোহন ব্রিগেড।
গত মরশুমে ওড়িশার কোচ ছিলেন লোবেরা। তাই পুরনো দলের বিরুদ্ধে কোনও রকম ঝুঁকি নিতে চাননি মোহন কোচ সের্জিও লোবেরা। যদিও ওড়িশা দল ধারেভারে অনেকাংশেই মোহনবাগানের থেকে দুর্বল। অন্যদিকে, আইএসএলে সবশেষে প্রস্তুতি শুরু করেছিল তারা।
শুক্রবার শুরু থেকেই প্রতিপক্ষকে একপ্রকার গুঁড়িয়ে দেওয়ার মেজাজে ছিলেন সবুজ-মেরুন ফুটবলাররা। ১৪ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন ম্যাকলারেন। দিমিত্রির ব্যাক হিলে আর শুভাশিসের ক্রস থেকে অনবদ্য হেডে গোল করেন ম্যাকলারেন। ২৩ মিনিটের মাথায় ফের বিপক্ষের জালে বল জড়িয়ে দেন এই অজি তারকা।
advertisement
advertisement
ম্যাচের বয়স তখন ৪২ মিনিট, দূরপাল্লার শটে চোখ ধাঁধানো গোল করেন আলবার্তো রডরিগেজ। কিন্তু, এরপরের মিনিটেই ওড়িশার হয়ে প্রথম এবং শেষ গোলটি করেন রহিম আলি। এরপরে ম্যাচের প্রথমভাগের অতিরিক্ত সময়ে নিজের হ্যাটট্রিক করেন জেমি ম্যাকলারেন।
এরপরে ম্যাচের ৮৮ মিনিটের মাথায় ফের সুযোগ পান জেমি। সঙ্গে সঙ্গেই ফের জালে বল জড়িয়ে দেন। ফলে এই মরশুমে ৭ গোল করে আইএসএলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকলেন তিনি। অন্যদিকে, ওড়িশাকে ৫-১ গোলে কার্যত ধরাশায়ী করে চার ম্যাচে ১২ পয়েন্টে লিগ টেবিলের শীর্ষেই রইল মোহনবাগান। এর আগের ম্যাচে মহামেডানকেও ৫-১ গোলে উরিেয় দিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ISL 2026: অপ্রতিরোধ্য মোহনবাগান! জেমির হ্যাটট্রিক! ওড়িশাকে ৫-১ গোলে হারিয়ে শীর্ষে সবুজ-মেরুন
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement