advertisement

ইডেনে আইপিএল-শো! শ্রেয়ার গান, দিশার নাচে জমজমাট অনুষ্ঠান, সবচেয়ে বড় চমক শাহরুখের

Last Updated:

Ipl 2025 opening ceremony- প্রতিবারের মতো এবারও ধুমধাম করে শুরু হয়ে গেল আইপিএল। সকাল থেকে ছিল কলকাতার মুখ ভার। তবে বেলা গড়াতেই আবহাওয়ার উন্নতি হল।

News18
News18
কলকাতা: প্রতিবারের মতো এবারও ধুমধাম করে শুরু হয়ে গেল আইপিএল। সকাল থেকে ছিল কলকাতার মুখ ভার। তবে বেলা গড়াতেই আবহাওয়ার উন্নতি হল। ফলে সময়মতো শুরু হল ইডেনে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আর কিছুক্ষণ পরই এবারের আইপিএলের প্রথম ম্যাচ। তার আগে জমজমাট অনুষ্ঠান।
এদিন ইডেনে আইপিএলের ১০টি দলের জন্য ১০টি আলাদা গান গাইলেন শ্রেয়া ঘোষাল। সব শেষে সুরকার এআর রহমানের গাওয়া ‘বন্দেমাতরম’ গাইলেন।  আমির খানের ‘রং দে বসন্তী’ ছবির গান গাইলেন তিনি। তার পর শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবির গানও গাইলেন শ্রেয়া। এদিন শ্রেয়া অনুষ্ঠান শুরু করেন তাঁর আইকনিক ‘তুমি যে আমার’ গানটি দিয়ে। ‘সঞ্জু’ ছবির ‘কর ময়দান ফতে’, ‘পুষ্পা ২’ ছবির ‘স্বামী’ গানও গাইলেন।
advertisement
advertisement
এদিনের আইপিএল ওপেনিং সেরেমনি-তে সঞ্চালক শাহরুখ খান। প্রথমে আইপিএলের দশটি দলের নাম ঘোষণা করলেন। ইডেনের দর্শকদের প্রশংসা করলেন। তার পর শ্রেয়াকে মঞ্চে ডেকে নিলেন কিং খান। শ্রেয়া ঘোষালের গানের পর মঞ্চে এলেন দিশা পাটানি। তাঁর নিজের ছবির গানে নাচলেন, মঞ্চ মাতালেন। এর পর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে গান গাইলেন  রকস্টার কর্ণ আউজলা। তউবা তউবা… গান গেয়ে তিনি দর্শকদের অভিবাদন পেলেন।
advertisement
আরও পড়ুন- ম্যাচ আজ হবে কি না ঠিক নেই! হলে কে জিতবে? কেকেআর নাকি আরসিবি? সৌরভের ভবিষ্য়দ্বাণী
প্রতিবারই আইপিএল শুরু হয় জমজমাট অনুষ্ঠানে মাধ্যমে। এবারও তার অন্য়থা হল না। তবে কলকাতার আকাশের মুখ ভার ছিল বলে কিছুটা আশঙ্কা ছিল। শেষমেশ সেই আশঙ্কার মেঘ কেটেছে। কেকেআর-আরসিবি ম্যাচও নির্ধারিত সময়েই শুরু হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে টস হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইডেনে আইপিএল-শো! শ্রেয়ার গান, দিশার নাচে জমজমাট অনুষ্ঠান, সবচেয়ে বড় চমক শাহরুখের
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement