advertisement

RCB vs PBKS: ডুপ্লেসি ও কোহলির অনবদ্য ইনিংস, পঞ্জাব কিংসকে ১৭৫ রানের টার্গেট দিল আরসিবি

Last Updated:

RCB vs PBKS: ফের একবার আসিবির হয়ে অনবদ্য ব্যাটিং করলেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। দুই তারকা ব্যাটারের ইনিংসের সৌজন্যেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে লড়াই করার মত স্কোর করল আরসিবি। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করল আরসিবি।

মোহালি: চলতি আইপিএলে ফের একবার আসিবির হয়ে অনবদ্য ব্যাটিং করলেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। দুই তারকা ব্যাটারের ইনিংসের সৌজন্যেই পঞ্জাব কিংসের বিরুদ্ধে লড়াই করার মত স্কোর করল আরসিবি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ফাফ ডুপ্লেসি ফিল্ডিং করতে পারবে না বলে দলের অধিনায়কত্ব করেন বিরাট কোহলি। ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত স্যাম কুরান। শিখর ধওয়ান আনফিট থাকায় আরসিবির বিরুদ্ধে খেলেননি তিনিও। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির হয়ে সর্বোচ্চ ৮৪ রান রান করেন ফাফ ডুপ্লেসি। এছাড়া ৫৯ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি।
টস হেরে ব্যাট করতে নেমে ফের দলকে দুরন্ত শুরু দেন আরসিবির দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। শুরুতে একটু ঠান্ডা মাথায় খেলে সেট হয়ে যেতেই রানের গতিবেগ বাড়ায় দুই তারকা ব্যাটার। এই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পেলেও কোনও চাপে দেখা যায় কোহলিকে। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন ডুপ্লেসি ও বিরাট। শতরানের পার্টনারশিপ করার পাশাপাশি নিজেদের অর্ধশতরানও পূরণ করেন ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলি। অবশেষে ১৭ তম ওভারে প্রথম বলে দলের ১৩৭ রানের প্রথম উইকেট পড়ে আরসিবির। ৪৭ বলে ৫৯ রানের ইনিংস খেলে হরপ্রীত ব্রারের বলে আউট হন বিরাট কোহলি।
advertisement
প্রথম উইকেট পড়ার পর দ্বিতীয় উইকেটের জন্য বেশি প্রতীক্ষা করতে হয়নি পঞ্জাব কিংসকে। কোহলি আউট হওয়ার পর ক্রিজে এসে খাতা না খুলেই হরপ্রীত ব্রারের দ্বিতীয় শিকার হন গ্লেন ম্যাক্সওয়েল। আরসিবির তৃতীয় উইকেট পড়ে ১৫১ রানে। ৫৬ বলে ৮৪ রান করে ন্যাথান এলিসের বলে আউট হন ফাফ ডুপ্লেসি। পরপর উইকেট হারিয়ে ওভার পিছু রান রেট অনেকটাই কমে আরসিবির। ১৬৩ রানে চতুর্থ উইকেট পড়ে। ৭ রান করে আউট হন দীনেশ কার্তিক। শেষ পর্যন্ত ১৭৪ রানে থামে আরসিবির ইনিংস। ৭ রানে ও ৫ রানে অপরাজিত থাকেন মাহিপাল লোমরর ও শাহবাজ আহমেদ। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন হরপ্রীত ব্রার। ১টি করে উইকেট নেন অর্শদীপ সিং ও ন্যাথান এলিস।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
RCB vs PBKS: ডুপ্লেসি ও কোহলির অনবদ্য ইনিংস, পঞ্জাব কিংসকে ১৭৫ রানের টার্গেট দিল আরসিবি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement