advertisement

IPL 2022: আইপিএল ২০২২ শুরু ২৬ মার্চ, মাঠে থাকবে দর্শক! ফাইনাল কবে জেনে নিন

Last Updated:

Ipl 2022: মহারাষ্ট্রে হবে আইপিএলের লিগের সব ম্যাচ। মাঠে থাকব দর্শক।

#মুম্বই: আইপিএল গভর্নিং কাউন্সিল আইপিএলের ১৫ তম সংস্করণ শুরুর তারিখ ঠিক করেছে। IPL 2022 ২৬ মার্চ থেকে শুরু হবে। ফাইনাল খেলা হবে ২৯ মে। ব্রিজেশ প্যাটেলের নেতৃত্বে আইপিএল-এর জেনারেল কমিটি সিদ্ধান্ত নিয়েছে, লিগের সব ম্যাচ মহারাষ্ট্রে অনুষ্ঠিত হবে। প্লে অফের ভেন্যু সম্পর্কে সিদ্ধান্ত পরবর্তী তারিখে নেওয়া হবে।
আরও পড়ুন- ধন্য়ি মেয়ে! মিতালি রাজের মহারেকর্ড, এবার ছুঁয়ে ফেললেন এমএস ধোনিকে
“আইপিএল ২০২২ শুরু হবে ২৬ মার্চ। এবারের আইপিএল হবে মহারাষ্ট্রে। আমরা নিশ্চিত, স্টেডিয়ামগুলিতে কিছু শতাংশ দর্শকের অনুমতি দেওয়া হবে। আমরা সরকারি নির্দেশিকা মেনে চলব”, বলেছেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। আইপিএল ম্যাচে মাঠে ২৫ থেকে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে।
advertisement
আইপিএল 2022 ভেন্যু:
আইপিএল ২০২২ (IPL 2022)-এর সমস্ত ম্যাচ মহারাষ্ট্রে খেলা হবে। ৫৫টি আইপিএল ম্যাচ হবে মুম্বাইতে। ১৫টি পুনেতে খেলা হবে।
advertisement
লিগের ম্যাচের জন্য চারটি স্টেডিয়ামে হবে বলে ঠিক করা হয়েছে। ওয়াংখেড়েতে ২০টি ম্য়াচ, ১৫টি ম্যাচে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ২০টি, পুনের উপকণ্ঠে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) মাঠে ১৫টি ম্যাচ।
advertisement
আইপিএল প্লে অফের ভেন্যু নির্ধারণের সিদ্ধান্ত নিতে দেরি করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। প্লে-অফ ও ফাইনালের ভেন্যু আগামী দু-এক দিনের মধ্যে ঠিক করা হবে। আইপিএল জেনারেল কমিটি ম্যাচের সময়সূচী চূড়ান্ত করতে কয়েক দিন সময় নেবে।
আরও পড়ুন- শুরুতেই হারল শ্রীলঙ্কা, টানা ১০টি টি-২০ ম্যাচ জিতল টিম ইন্ডিয়া
আইপিএল ২০২২ চলাকালীন মহিলা আইপিএল: মহিলা টি-টোয়েন্টি চ্যালেঞ্জ আরও এক বছর চলবে৷ IPL জেনারেল কমিটি সিদ্ধান্ত নিয়েছে, মহিলা T20 চ্যালেঞ্জ ম্যাচগুলি IPL 2022 প্লে অফের সঙ্গে খেলা হবে। আইপিএল জেনারেল কমিটি আগামী বছরের মধ্যে মহিলাদের আইপিএল শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2022: আইপিএল ২০২২ শুরু ২৬ মার্চ, মাঠে থাকবে দর্শক! ফাইনাল কবে জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement