advertisement

IPL 2019: CSK-র বিরুদ্ধে এটাই সবচেয়ে কম রানের ইনিংস, চিপকে বিধ্বস্ত কোহলি

Last Updated:
#চেন্নাই: আরও একটি ক্রিকেট উৎসবের শুরু। দেখতে দেখতে দ্বাদশ বছরে পা দিল ‘ক্রিকেট কা তিওহার’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৷ তবে শনিবার উদ্বোধনী ম্যাচে বিরাট বনাম ধোনির দলের লড়াই দেখতে যেভাবে মুখিয়ে ছিলেন প্রত্যকে, তাতে কিছুটা হতাশই হতে হয়েছে ক্রিকেটপ্রেমীদের ৷ কারণ হাড্ডাহাড্ডি ম্যাচ তো অনেক দূরের বিষয়, ন্যূনতম কোনও লড়াই এদিন করতে পারেননি বিরাটরা ৷ সিএসকে বোলারদের সামনে এদিন কার্যত আত্মসমর্পন করে কোহলি ব্রিগেড ৷ ৭ উইকেটে ম্যাচ হারার পাশাপাশি এদিন একটি উল্লেখযোগ্য ঘটনাও ঘটেছে ম্যাচে ৷ আর সেটা ঘটিয়েছেন স্বয়ং আরসিবি অধিনায়ক বিরাট কোহলি ৷ আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কিং কোহলির এটাই সবচেয়ে কম রানের ইনিংস ৷
ওপেন করতে নেমে এদিন  ১২ বলে মাত্র ৬ রান করেই হরভজনের শিকার হন কোহলি ৷ একটা বাউন্ডারিও মারতে পারেননি তিনি ৷ আইপিএলে গত ১২ বছরে চেন্নাইয়ের বিরুদ্ধে ধারাবাহিকভাবে রান পেয়ে আসা কোহলির কাছে নিঃসন্দেহে শনিবারের ম্যাচ বড় ধাক্কা ৷ ধোনির টিমের বিরুদ্ধে এটাই সবচেয়ে কম রানের ইনিংস আরসিবি অধিনায়কের ৷  চেন্নাইয়ের বিরুদ্ধে ২১ ইনিংসে ৭৩২ রান রয়েছে বিরাটের ঝুলিতে ৷ যার মধ্যে ৬টা হাফ-সেঞ্চুরির পাশাপাশি ১২ বার তিরিশের বেশি রান করেছেন কোহলি ৷ সিএসকে-র বিরুদ্ধে তাঁর গড় ৪০-এর বেশি ৷ তাই নিঃসন্দেহে শনিবারের ইনিংস বিরাটের কাছে দুঃস্বপ্নের মতোই ৷ শুধু চেন্নাই বা বেঙ্গালুরু নয়, গোটা দেশের নজর ছিল এই ম্যাচের দিকে। কিন্তু একপেশে উদ্বোধনী ম্যাচ দিয়েই শুরু হল দ্বাদশ আইপিএল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2019: CSK-র বিরুদ্ধে এটাই সবচেয়ে কম রানের ইনিংস, চিপকে বিধ্বস্ত কোহলি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement