advertisement

রক্তাক্ত হাঁটু নিয়েই আইপিএল ফাইনালে ব্যাট করেছিলেন ওয়াটসন !

Last Updated:
#হায়দরাবাদ: রবিবার আইপিএলের ফাইনালে তাঁর দল হেরে গেলেও ওপেন করতে নেমে ৮০ রানের একটা দুর্দান্ত ইনিংস উপহার দেন শ্যেন ওয়াটসন ৷ তাঁর লড়াকু ইনিংসের সৌজন্যে ম্যাচ প্রায় বের করেই ফেলেছিল সিএসকে ৷ একেবারে শেষ মুহূর্তে ওয়াটসন রান আউট না হলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতেই পারত ৷ কিন্তু তাঁর লড়াকু ইনিংসের পাশাপাশি অন্য একটা বিষয়ও হয়তো অনেকেরই চোখ এড়িয়ে গিয়েছিল ৷ কিন্তু বিষয়টা চোখে পড়তেই ওয়াটসনকে কুর্নিশ জানিয়েছে ক্রিকেটবিশ্ব ৷
advertisement
ঘটনাটি হল ব্যাট করার সময় হাঁটু দিয়ে রক্ত পড়ছিল ওয়াটসনের ৷ কিন্তু তা নিয়েই ব্যাট করে যান অস্ট্রেলিয় অলরাউন্ডার ৷ ম্যাচের পরে ছ’টা সেলাই পড়েছে সেই চোটের জায়গায়। ওয়াটসনের রক্তাক্ত হাঁটুর ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে ৷ হাফ-সেঞ্চুরি পূর্ণ করার আগেই চোট পেয়েছিলেন ওয়াটসন ৷ কিন্তু মাঠের মধ্যে চিকিৎসা পর্যন্ত করেননি তিনি। এমনকি জানতেও দেননি কাউকে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রক্তাক্ত হাঁটু নিয়েই আইপিএল ফাইনালে ব্যাট করেছিলেন ওয়াটসন !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement