advertisement

বিরাটের নাকি চোট ! কাউন্টিতে খেলা নিয়ে সন্দেহের মেঘ,ভিডিওতে যা বললেন কোহলি

Last Updated:

বিরাট কোহলি-র কাউন্টিতে খেলা নিয়ে যখন সব মহল সরগরম, তখন হঠাৎই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে আদৌ কি খেলা হবে তাঁর ৷

#মুম্বই: বিরাট কোহলি-র কাউন্টিতে খেলা নিয়ে যখন সব মহল সরগরম, তখন হঠাৎই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে আদৌ কি খেলা হবে তাঁর ৷
২৯ বছরের বিরাট কোহলির স্লিপ ডিস্ক হয়েছে , এমনটাই জানিয়েছে বিসিসিআইয়ের সূত্র ৷ সামনেই ইংল্যান্ড সফর ৷ তার আগে ইংলিশ আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই সারে-র হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ৷ কিন্তু বিসিসিআইয়ের সূত্র জানিয়েছেন, ‘‘বিরাটের হারনিয়েটেড ডিস্ক হয়েছে, যার জেরে ও কাউন্টি ম্যাচ মিস করতে বাধ্য হতে পারে ৷ ’’
advertisement
এদিক সংবাদ সংস্থা পিটিআই অবশ্য বিসিসিআই সূত্র উদ্ধৃত করে জানিয়েছে স্লিপ ডিস্কের মতো মারাত্মক কোনও সমস্যা বিরাটের হয়নি ,তাঁর ঘাড়ের পেশিতে সামাণ্য টান ধরার সমস্যা হয়েছে ৷
advertisement
এছাড়াও তিনি আরও জানিয়েছেন বিরাটের একটা ক্লান্তির সমস্যাও আছে ৷ ওঁর কাজের চাপ প্রচুর, তার সঙ্গে তাল মিলিয়ে চোট ম্যানেজমেন্টেও ব্যালান্স রাখতে হয় ক্যাপ্টেন কোহলিকে ৷
advertisement
বিসিসিআইয়ের সূত্র বিরাটের যে স্লিপ ডিস্ক হয়নি তা বোঝাতে গিয়ে বিরাটের ফিটনেস চ্যালেঞ্জের টুইট ভিডিও-র উদাহরণ দিয়েছেন ৷ বলেছেন ওই ভিডিওটি বুধবার দিনেই শ্যুট করা হয়েছে ৷
এদিকে শুধু এটিই নয় বিরাট কোহলি বৃহস্পতিবারও নিজের এই মরশুমের আইপিএল অভিযান নিয়ে কথা বলেছেন ৷ সেই বার্তায় বিরাট জানিয়েছেন তিনি দুঃখিত আরসিবিকে প্লে অফে না তুলতে পারা নিয়ে ৷ পরের মরশুমে তাঁর অন্যরকমের পারফরম্যান্স তুলে ধরার আশ্বাস দিয়েছেন ৷ তবে নিজের এই ভিডিওতে চোট নিয়ে কোনও কথাই বলেলনি তিনি ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিরাটের নাকি চোট ! কাউন্টিতে খেলা নিয়ে সন্দেহের মেঘ,ভিডিওতে যা বললেন কোহলি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement