advertisement

আইপিএলকে কবে জানাবেন বিদায়,খোলসা করলেন মাহি নিজেই

Last Updated:

বাঘ বুড়ো হলেও যে বাঘ সেটাই যেন প্রমাণ করেছে নির্বাসন কাটিয়ে ফিরে আসা এই দল ৷ প্রমাণ করেছেন মহেন্দ্র সিং ধোনি ৷

#পুণে:আইপিএলে এবার বুড়োদের নিয়ে দল তৈরি করেছে সিএসকে ৷ নিলামের পর থেকেই একাধিকবার এই মন্তব্যে উত্তাল হয়েছে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ৷ তবে বাঘ বুড়ো হলেও যে বাঘ সেটাই যেন প্রমাণ করেছে নির্বাসন কাটিয়ে ফিরে আসা এই দল ৷ প্রমাণ করেছেন মহেন্দ্র সিং ধোনি ৷
২০১৯ বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনি-র জায়গা পাকা ৷  ফলে জাতীয় দলে এই অবধি তিনি খেলছেনই ৷ তারপরেও আরও খেলে যাওয়ার স্কিল ও বডি ফিটনেসের ওপর নির্ভর করবে ৷
তবে আইপিএলে খুব সম্ভবত আরও বছর দু‘য়েকের ল্যান্ডমার্ক রাখছেন তিনি ৷ এরকমই ইঙ্গিত মিলেছে সিএসকে অধিনায়কের কথায় ৷ প্লে অফে পৌঁছনোয় দলের সমস্ত ক্রিকেটারের পারফরম্যান্সকে কুর্নিশ জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি ফ্রাঞ্চাইজি মালিকরা ক্রিকেটটা এতটাই ভালো বোঝেন যে তাঁরা দল পরিচালনার বিষয়ে পূর্ণ স্বাধীনতা দলের অধিনায়ককে দেন এটাও জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ৷ তবে ধোনি জানিয়েছেন আগামী দু‘বছরে যখন সিনিয়ররা সরে যাবেন তখন অনেকটাই দায়িত্ব নিতে হবে এঁদের ৷
advertisement
advertisement
আর এই থেকেই বোঝা যাচ্ছে যে আর বড়জোর দু‘মরশুম আইপিএলে ধোনি ধামাকা পাওয়া যাবে ৷ সব মিলিয়ে মন খারাপ মাহি ফ্যানদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলকে কবে জানাবেন বিদায়,খোলসা করলেন মাহি নিজেই
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement