advertisement

প্লে অফে পৌঁছে গেল পছন্দের কেকেআর, নিশ্চিন্ত মনে চোখ বুলিয়ে নিন পয়েন্ট টেবলে

Last Updated:

এবার পয়েন্ট টেবলে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক ৷ কলকাতার গ্রুপ পর্বের সবকটি ম্যাচ খেলা হয়ে গেছে ৷

#কলকাতা:  আবার আইপিএলের প্লে অফে কলকাতা ৷ গৌতম গম্ভীরের অধিনায়কত্বে দু‘বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর ৷ এবার আবার নতুন অধিনায়ক দীনেশ কার্তিকের সামনে সুযোগ ৷ যদিও মধ্যে অনেকগুলো ধাপ বেশি, তবুও প্লে অফের টিকিট যোগাড় করে নিঃসন্দেহে প্রথম লক্ষ্যমাত্রাটা পেরিয়েছে কেকেআর ৷
এবার পয়েন্ট টেবলে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক ৷ কলকাতার গ্রুপ পর্বের সবকটি ম্যাচ খেলা হয়ে গেছে ৷ ১৪ ম্যাচে ৮ টিতে জয় পেয়েছে কেকেআর ৷ তারমধ্যে ৬ টি ম্যাচ হেরেছে ৷ কেকেআরের পয়েন্ট ১৬ ৷ নেট রান রেট অবশ্য খুব একটা ভালো নয় নাইট ব্রিগেডের ৷ তাদের পয়েন্ট -০.০৭০ ৷
advertisement
সানরাইজার্স হায়দরাবাদ প্লে অফে চলে যাওয়া নিশ্চিত করার পর তারা আর অবশ্য ম্যাচ জিততে পারল না ৷ কেকেআরের কাছে শেষ গ্রুপ ম্যাচেও হেরে তাদের পয়েন্ট রয়ে গেল ১৮ ৷
advertisement
যদি রবিবার চেন্নাই সুপার কিংস দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে দেয় তাহলে তারাও হবে ১৮ পয়েন্ট ৷ সেক্ষেত্রে নেটরান রেট যদি তারা ভালো করে নিতে পারে তাহলে এক নম্বরে পৌঁছে যাওয়ার সম্ভবনা থাকছে তাদের ৷
advertisement
এদিকে তারা যদি হেরে যায় তাহলে আর রান রেটেও ধাক্কা খায় তাহলে কেকেআর আবার দু ‘নম্বরে উঠে আসার সুযোগ পেতে পারে ৷
সবমিলিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলি খেলা অবধি টানটান উত্তেজনা বজায় রইল আইপিএলের টেবলে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
প্লে অফে পৌঁছে গেল পছন্দের কেকেআর, নিশ্চিন্ত মনে চোখ বুলিয়ে নিন পয়েন্ট টেবলে
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement