advertisement

হাজার দিনের কালো ইতিহাস মুছতে পারবে কি কেকেআর, বুধবার ফের মুম্বই কাঁটা

Last Updated:

মুম্বইয়ের কাছে হারের ধাক্কায় ফের নিজেদের ভুল ত্রুটি নিয়ে আলোচনা শুরু করেছে কেকেআর ৷

#কলকাতা: জয়ের ছন্দে থাকা কেকেআরকে হারিয়েছে তাদের নেমেসিস মুম্বই ইন্ডিয়ান্স ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুটি ম্যাচের জয়ে অক্সিজেন ভরে গিয়েছিল কেকেআর শিবিরে ৷ তবে মুম্বইয়ের কাছে হারের ধাক্কায় ফের নিজেদের ভুল ত্রুটি নিয়ে আলোচনা শুরু করেছে কেকেআর ৷
বুধবারে ইডেন গার্ডেন্সের ম্যাচ দু‘দলের জন্যেই দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ কলকাতা ৫টি ম্যাচ জিতে আইপিএল টেবলের চার নম্বরে রয়েছে ৷ আর মুম্বই ৪ টি ম্যাচ জিতে টেবলের ৫ নম্বরে রয়েছে ৷ শুরু থেকেই প্রথম চারের মধ্যে থাকলেও প্লে অফের জায়গা এখনও অনিশ্চিত নাইটদের ৷ তাই এই ম্যাচ জিতে নিশ্চিতভাবেই আরও একটু ভালো জায়গায় জেতে চায় কিং খানের দল ৷ অন্যদিকে এই ম্যাচে হেরে গেল শেষ চারের দিকে কলকাতা চলে যেতে পারে ৷
advertisement
যদিও মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে কলকাতা যদি পরিসংখ্যানের দিকে তাকায় তাহলে নাইট ফ্যানরা একটু ভয় পেয়েই যেতে পারেন ৷ শেষবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর ম্যাচ জিতেছিল ৮ এপ্রিল ২০১৫ তে ৷ দিনের হিসেবে ১,১২৫ দিন আগে ৷ তবে গৌতম গম্ভীরের দলের কাছে মুম্বই ইন্ডিয়ন্স গাঁঠ হলেও দীনেশের নাইটদের কাছেও তাই তা মানতে নারাজ থিঙ্কট্যাঙ্ক ৷
advertisement
advertisement
কলকাতা ও মুম্বই দুটি দলেরই রাউন্ড রবিন পর্বে ৪ টি করে ম্যাচ খেলা বাকি রয়েছে ৷ কলকাতায় নারিন ম্যাজিক জারি আছে , মুম্বই বধ করতেও দীনেশ কার্তিক তাঁকৈই তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চান ৷ ওয়াংখেড়েতে ব্যাটিং লাইন আপে নিচে নেমেছিলেন নারিন ৷ এদিন আবার তাঁকে ওপেনিংয়েই খেলাতে চান কেকেআর অধিনায়ক ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
হাজার দিনের কালো ইতিহাস মুছতে পারবে কি কেকেআর, বুধবার ফের মুম্বই কাঁটা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement