advertisement

IndiavsAustralia:ম্যাক্সওয়েলের ম্যাজিকাল ১০০, টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুড়ে ইতিহাস অস্ট্রেলিয়ার

Last Updated:

পারল না ভারত ৷ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হারাতে হল সিরিজ

#বেঙ্গালুরু : বিশাখাপত্তনমের ভাগ্য বদলালো না ৷ বেঙ্গালুরুতেও হার, টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার ৷ একা ম্যাক্সওয়েল যা ম্যাজিক দেখালেন ভারতের তরুণ বোলিং ব্রিগেড তাঁকে আটকাতে চোখে সর্ষে ফুল দেখল ৷
প্রথম টি টোয়েন্টিতে হারার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে সমতা ফেরানোর চ্যালেঞ্জ ভারতীয় দলের সামনে ৷ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৷ ভারতীয় দল ব্যাটিংটা মন্দ করেনি ৷ রোহিত শর্মা এই ম্যাচে বিশ্রাম দিয়ে বিজয় শঙ্করকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট ৷ ওপেনিংয়ে কেএল রাহুল শুরুটা দারুণ করেন ৷ যদিও ৪৭ রান করে আউট হয়ে যান তিনি ৷ এরপর শিখর ধাওয়ান ও ঋষভ পন্থ দ্রুত প্যাভিলিয়নের রাস্তা ধরেন ৷
advertisement
দলের দায়িত্ব নেন বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি ৷ কোহলি ৩৮ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন ৷ মাহি ২৩ বলে ৪০ করে আউট হন ৷ ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রান করে ভারত ৷
advertisement
রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই স্টোয়ানিসের উইকেট হারায় ৷ এরপর দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান শর্ট ও ফিঞ্চ ৷ কিন্তু ম্যাক্সওয়েলের মারকুটে মুডের সামনে ভারতীয় বোলারদের কার্যত দিশাহীণ দেখায় ৷ মাত্র ৫৫ বলে ১১৩ রান করেই একাই ভারতের থেকে ম্যাচ বার করে নেন তিনি ৷ এদিনের ম্যাক্সওয়েলের ইনিংস সাজানো ৭ টি চার ও ৯ টি ছয় দিয়ে ৷
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IndiavsAustralia:ম্যাক্সওয়েলের ম্যাজিকাল ১০০, টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুড়ে ইতিহাস অস্ট্রেলিয়ার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement