advertisement

Kapil Dev : বিদেশের তুলনায় খেলাধুলায় কেন এত পিছিয়ে ভারত? শুনুন কপিলের ব্যাখ্যা

Last Updated:

Indian parents should teach their children to become competitive sports says Kapil Dev. বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, বাবা-মা যদি সন্তানকে খেলাধূলায় উৎসাহিত করেন, তবে ক্রীড়াক্ষেত্রে আরও অনেক সাফল্য পাবে ভারত।

চ্যাম্পিয়ন তৈরির দায়িত্ব নিতে হবে ভারতীয় বাবা-মায়েদের বলছেন কপিল
চ্যাম্পিয়ন তৈরির দায়িত্ব নিতে হবে ভারতীয় বাবা-মায়েদের বলছেন কপিল
দিন বদলেছে, পাল্টেছে মানসিকতা। তবু এখনও বাবা-মায়ের কাছে খেলাধুলার চেয়ে পড়াশোনার গুরুত্ব অনেক বেশি। এই মানসিকতার পরিবর্তন চাইছেন কপিল দেব। বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, বাবা-মা যদি সন্তানকে খেলাধূলায় উৎসাহিত করেন, তবে ক্রীড়াক্ষেত্রে আরও অনেক সাফল্য পাবে ভারত।
advertisement
advertisement
কপিল বলেছেন, আমরা সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক গড়ে তোলার উপর জোর দিই। কিন্তু আমি মনে করি, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহ জোগালে, একের পর এক চ্যাম্পিয়ন পাবে আমাদের দেশ। কপিল মনে করেন আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে বাবা মা বাচ্চাকে খেলাধুলা সম্পর্কে অনেক বেশি উৎসাহ দেন। ছোটবেলা থেকে তাদের মনের মধ্যে হার না মানা মানসিকতা তৈরি হয়ে যায় যার পেছনে বাবা-মায়েদের উল্লেখযোগ্য ভূমিকা থাকে।
advertisement
ভারত অলিম্পিক সহ বিভিন্ন খেলাধুলার উন্নতি করলেও সেই পর্যায়ে এখনো পৌঁছাতে পারেনি। যার জন্য বাবা-মায়েদের খেলাধুলার প্রতি অনীহা অন্যতম কারণ মনে করেন কপিল। কিন্তু একজন প্রতিষ্ঠিত এবং পেশাদার খেলোয়ার হতে পারলে তার সামাজিক সম্মান এবং টাকা একজন কর্পোরেট সেক্টরে চাকরি করা ব্যক্তির তুলনায় অনেক বেশি মনে করেন কপিল।
অলিম্পিকে ভারতের যে সাফল্য এসেছে তা থেকে আগামী দিনে ভারতীয় বাবা-মায়েদের শিক্ষা নেওয়া উচিত মনে করেন কপিল। শেষে তিনি জানান যে দুজন ব্যাটসম্যানকে তিনি তার খেলোয়াড় জীবনে সম্মান করে এসেছেন তাদের প্রথমজন সুনীল গাভাসকার এবং দ্বিতীয় জন ভিভিয়ান রিচার্ডস।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Kapil Dev : বিদেশের তুলনায় খেলাধুলায় কেন এত পিছিয়ে ভারত? শুনুন কপিলের ব্যাখ্যা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement