advertisement

২২ বছর পর কলম্বোয় ইতিহাস সৃষ্টি কোহলিদের

Last Updated:
ভারত: ৩১২ ও ২৭৪

শ্রীলঙ্কা: ২০১ ও ২৬৮

১১৭ রানে জয়ী ভারত৷

advertisement
ম্যান অফ দ্য ম্যাচ- চেতেশ্বর পূজারা
ম্যান  অফ দ্য সিরিজ: রবীচন্দ্রন অশ্বিন
#কলম্বো:  চতুর্থ দিনের শেষে চান্দিমাল-সহ তিন লঙ্কা ব্যাটসম্যানকে প্যাভিলিয়ানে ফেরত পাঠানোর পরেই মোটামুটি ম্যাচের ফলাফল কী হতে চলেছে, তার একটা আভাস পাওয়া গিয়েছিল৷ মঙ্গলবার টেস্টের শেষ দিনে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ (১১০) এবং কুশল পেরেরার (৭০) দুরন্ত লড়াইও কোহলিদের ইতিহাস সৃষ্টিতে কোনও বাধা ফেলতে পারল না৷ ১১৭ রানে ম্যাচ জিতে তিন টেস্টের সিরিজ ১-২ ব্যবধানে জিতে নিল ভারত৷ সেইসঙ্গে ২২ বছর পর শ্রীলঙ্কার মাঠে এবং চার বছর পর বিদেশে ফের টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলেন ভারতীয়রা৷
advertisement
জয়ের গন্ধ নিয়েই পঞ্চম দিন মাঠে নেমেছিলেন ভারতীয়রা৷  কিন্তু একটা চিন্তা থেকেই গিয়েছিল, সেটা ছিল কলম্বোর আবহাওয়া ৷ বৃষ্টির পূর্বাভাসও ছিল৷ কিন্তু সিংহলিজ স্পোর্টস ক্লাবে অতীতে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষদিন তিনশোর বেশি রান তাড়া করে জিতলেও এদিন সেটা করতে ব্যর্থ ম্যাথিউজরা৷ তবে ভারতীয় বিরাটদের বুকে কম্পন ধরিয়ে দিয়েছিল ম্যাথইউজ-পেরেরা পার্টনারশিপ৷ চা বিরতি পর্যন্ত লড়াই চালানোর পর অবশেষে ভাঙন ধরে লঙ্কা ইনিংসের৷ ৬৯ রান দিয়ে চার উইকেট নিয়ে একাই শ্রীলঙ্কার লেজকে ছেঁটে ফেলেন সিরিজে ভারতের  সফল বোলার এবং ম্যান অফ দ্য সিরিজ রবীচন্দ্রন অশ্বিন৷ ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্যও এই সফর ছিল বড় পরীক্ষা৷ কারণ অধিনায়ক হওয়ার পর প্রথম তিন টেস্টের পূর্ণাঙ্গ সিরিজেই বাজিমাত করল তিনি এবং তাঁর দল৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
২২ বছর পর কলম্বোয় ইতিহাস সৃষ্টি কোহলিদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement