advertisement

মাত্র ৬৮ রানে শেষ ইংল্যান্ড! বিশ্বকাপ জয়ের বিরাট সুযোগ ভারতের সামনে

Last Updated:

India vs England in U19 T20 world cup final: ভারতের মহিলা দল কখনও বিশ্বকাপ জেতেনি। আজ সেরা সুযোগ বিশ্বজয়ী হওয়ার।

জোহানেসবার্গ: অনেকেই তাঁদের বাঘিনী ভেবেছিলেন। কিন্তু ফাইনালে ভারতের সামনে সেই বাঘিনীদের দাপট কার্যত চূর্ণ। মাত্র ৬৮ রানে শেষ ইংল্যান্ড। ভারতের মেয়েদের সামনে অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপের খেতাব জেতার বিরাট সুযোগ।
ফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করেছিল ইংল্যান্ড। ভারতের ক্যাপ্টেন শেফালি বর্মার ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হল। ভারতের তিতাস সাধু, অর্চনা দেবী ও পার্ষাভি চোপরা দুটি করে উইকেট নিয়েছেন। ক্যাপ্টেন শেফালি বর্মা পেয়েছেন একটি উইকেট। ইংল্যান্ডের কোনও ব্যাটার ব্যক্তিগত ২০ রানের গণ্ডিও টপকাতে পারেননি।
আরও পড়ুন- প্রেমে পাগল হয়েছিলেন শোয়েব আখতার, এই বলিউড সুন্দরীকে অপহরণ করতে চেয়েছিলেন!
সেমিফাইনালের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে দুই দল। এর আগে চলতি টুর্নামেন্টে ভারতীয় দল শুধুমাত্র অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। ইংল্যান্ড ছিল অপরাজিত। এবারই প্রথম অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি। আর প্রথমবারেই ফাইনাল খেলছে ভারতীয় দল।
advertisement
advertisement
ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক শেফালি বর্মা। আজ ফাইনালের দিন তাঁর আবার জন্মদিন। নীরজ এদিন শেফালিদের সঙ্গে কেক কাটলেন। বার্থ ডে গার্ল শেফালিকে শুভেচ্ছা জানালেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ।
ভারতীয় মহিলা ক্রিকেট দল এখনও পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। বারবার বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষমেশ হতাশা নিয়ে ফিরতে হয়েছে। ২০১৭ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২০ সালে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেললেও ট্রফি জেতা হয়নি ভারতের মেয়েদের। এবার তাই সুবর্ণ সুযোগ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মাত্র ৬৮ রানে শেষ ইংল্যান্ড! বিশ্বকাপ জয়ের বিরাট সুযোগ ভারতের সামনে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement