advertisement

রুদ্ধশ্বাস এশিয়া কাপ ফাইনাল, শেষ বলে ম্যাচ জয় রোহিতের ভারতের

Last Updated:

শেষ বল অবধি টানটান উত্তেজনা, ভারত বনাম বাংলাদেশ ম্যাচে জিতল ক্রিকেট

#দুবাই:  নাটক নাকি মেগা সিরিয়াল প্রতি মহূর্তে-র পট পরিবর্তনে ভারত ও বাংলাদেশের কয়েক কোটি ক্রিকেটপ্রেমীর রক্তচাপ যে কয়েকগুণ বাড়লো  নিঃসন্দেহে বলা যায় ৷ অ্যাড্রিনালিন ক্ষরণ কয়েক গুন বাড়িয়ে  এ সপ্তাহের সেরা ব্লকবাস্টার রিলিজ হয়ে রইল এশিয়া কাপ ফাইনাল ৷ ভারত ম্যাচ ও টুর্নামেন্ট জিতে নিল ৩ উইকেটে ৷ এই  নিয়ে রেকর্ড সাতবার এশিয়া মহাদেশে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ভারত ৷
রোহিত শর্মার ছেলেরা সকলেই নার্ভ ধরে রাখার খেলায় নিজেদের হিরো প্রমাণ করল ৷ চোটগ্রস্ত কেদার ও স্পিনিং স্টার কুলদীপ বল হাতে নাকানিচোবানি খাইয়েছিলেন এবার ব্যাট হাতেও তাঁরাই বাংলাদেশের মুখের থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেলেন ৷
রবীন্দ্র জাডেজা ও ভুবনেশ্বর কুমারের মাথা ঠান্ডা রেখে খেলা ব্যাটিংয়ে ভর দিয়ে বাংলাদেশ বধের প্ল্যানিং সারছিল ভারত ৷  টপ ও মিডল অর্ডারের হেভিওয়েটরা যখন বাড়ি ফিরে গেছেন তখন এই দুই ক্রিকেটার ব্যাট হাতে লড়লেন ৷ দীর্ঘদিন একদিনের ক্রিকেটে ব্রাত্য থাকা জাডেজা প্রমাণ করলেন তিনি এখনও সুযোগ কাজে লাগাতে ওস্তাদ ৷ আর ভুবি বলের পাশাপাশি ব্যাটটাও দায়িত্ব নিয়ে করতে পারেন সেটা দেখালেন ৷
advertisement
advertisement
Photo -AP Photo -AP
২১২ রানের মাথায় থার্ড আম্পায়রের সিদ্ধান্তের জন্য জাডেজার আউট পাঠানো হয় ৷ বাংলাদেশের রিভিউ ফল দেয় ফিরতে হয় জাডেজাকে ৷ ফের মাঠে নামেন চোটগ্রস্ত কেদার যাদব ৷
৪৮ তম ওভারের প্রথম বলে আউট হয়ে যান ভুবনেশ্বর কুমার ৷ ২৩ রানে জাডেজার আউটের পর ২১ রানে আউট হয়ে যান ভারতীয় পেসার ৷
advertisement
বাংলাদেশের রান তাড়া করতে নেমে শুরুটা মন্দ করেনি ভারতীয় দল ৷ ধাওয়ান মাত্র ১৫ রান করে আউট হলেও অধিনায়ক রোহিত শর্মা ভালোই খেলছিলেন ৷ যদিও অর্ধশতরানের আগেই থামে তাঁর ইনিংস ৷ ৩ টি চার ও ৩ টি ছয় মারলেও ৪৮ রানেই শেষ হয় তার ব্যাটিং ৷ এর ঠিক পরেই অম্বাতি রায়ডু ২ রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ৷
advertisement
দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে মহেন্দ্র সিং ধোনি ধাক্কাটা সামলানোর চেষ্টা করেন ৷ কুল ক্যাপ্টেনের কথা মেনে বেশ ভালোই খেলছিলেন কেকেআর অধিনায়ক ৷  বেশ কিছু স্বচ্ছন্দ স্ট্রোকও নেন ৷ কিন্তু মাহমদুল্লার বলে একেবার স্পষ্ট এলবিডাব্লু-র শিকার হন তিনি ৷
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া কেদার যাদবকে সঙ্গী নিয়ে মাহির অবস্থা বেশ খারাপ হয়েছিল ৷ দ্রুত রানিং বিটুইন দ্য উইকেটে ধোনি দারুণ স্বচ্ছন্দ্য ৷ কিন্তু কেদার একেবারেই দৌড়তে পারছিলেন না ৷ ৩৬ রানে মুস্তাফিজুরের শিকার তিনি ৷ এরপর কেদার যাদব রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ৷
advertisement
Photo Courtesy- BCCI/Twitter Handle Photo Courtesy- BCCI/Twitter Handle
এদিকে এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত ৷  ভারতের সামনে ২২৩ রানের টার্গেট রাখে বাংলাদেশ ৷ ২০১৬ সালের এশিয়া কাপেও মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ ৷ এবারও ঠিক তাই হয়েছিল ৷ লিটন দাসের দুর্দান্ত ১২১ রানের ইনিংস ছাড়া বাংলাদেশের পক্ষে সেভাবে কিছুই গেল না ৷ প্রথম উইকেট জুটিতে ১২০ রান ওঠার পরেও পুরো ওভার খেলতে পারল না বাংলাদেশ ৷ লিটন দাস ১১৭ বলে ১২১ করেন ৷ এদিন লিটনের ইনিংস সাজানো ছিল ১২ টি চার ও ২টি ছয় মারেন ৷ লিটন ছাড়া দুই অঙ্কের ঘরে রান করেছেন মাত্র দুই বাংলাদেশি ক্রিকেটার ৷ মেহেদি হাসান ৫৯ বলে ৩২ রান করেন  এবং সৌম্য সরকার ৪৫ বলে ৩৩ করেন ৷
advertisement
৪৮.৩ ওভারে ২২২ করে তারা ৷ ভারতের হয়ে কুলদীপ যাদব ৩ টি কেদার যাদব ২ টি উইকেট নেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রুদ্ধশ্বাস এশিয়া কাপ ফাইনাল, শেষ বলে ম্যাচ জয় রোহিতের ভারতের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement