advertisement

India vs Bangladesh: ভারতের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ, নাকানি-চোবানি খাইয়ে এল বড় জয়

Last Updated:

India vs Bangladesh: যে কোনও ধরনের প্রতিযোগিতাতেই একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারা ভারত-বাংলাদেশ। এই আবহে বড় জয় পেল ভারত। অনূর্ধ্ব ১৯ মহিলা এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হেলায় হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত।

News18
News18
কুয়ালালামপুর: বাংলাদেশের অশান্তির কারণে যখন দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ক্রমশ তিক্ত থেকে তিক্ততর হচ্ছে। যার রেশ পড়েছে খেলার মাঠেও। যে কোনও ধরনের প্রতিযোগিতাতেই একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারা ভারত-বাংলাদেশ। এই আবহে বড় জয় পেল ভারত। অনূর্ধ্ব ১৯ মহিলা এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হেলায় হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত।
রবিবার বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে কুয়ালালামপুরে অনুষ্ঠিত এসিসি অনূর্ধ্ব ১৯ মহিলা এশিয়া কাপের উদ্বোধনী সংস্করণ জিতেছে ভারত। পারুনিকা সিসোদিয়া, আয়ুষি শুক্লা এবং সোনম যাদব, ভারতীয় স্পিন ত্রয়ীর সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইন। ১১৮ রান ডিফেন্ড করে বাংলাদেশকে মাত্র ৭৬ রানে অলআউট করে দেয় ভারতীয় দল।
ম্যাচের প্রথমে ব্যাট করতে নামার পর, ওপেনার জি ত্রিশার ৫২ রানে ভর করে ভারত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে মোট ১১৭ রান করে। ভারত। ত্রিশা ছাড়াও নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলের হয়ে মিথিলা ১৭ রান করেন। বোলিংয়ে ভারতের ৩ স্পিনার মোট ৭টি উইকেট শিকার করেন। আয়ুষি তার ৩.৩ ওভারের ১৭ রান দিয়ে তিনজন বাংলাদেশি ব্যাটারকে আউট করেন। প্রতিপক্ষেরদ দুটি করে উইকেট শিকার করেন সোনম এবং পারুনিকা।
advertisement
advertisement
১১৭ রানের টার্গেট ভারতীয় দল যে এত সহজে ডিফেন্ড করবে তা শুরুতে বোঝা যায়নি। কিন্তু বাংলাদেশি ব্যাটারদের রীতিমত নাকানিচোবানি খাইয়েছে ভারতের স্পিন অ্যাটাক। প্রতিযোগিতার প্রথম সংস্করণেই চ্যাম্পিয়ন হওয়ারপর সেলিব্রেশনে মাতেন ভারতের মেয়েরা। বাংলাদেশ হারাতে পেরে খুশি ভারতীয় ফ্যানেরাও।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Bangladesh: ভারতের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ, নাকানি-চোবানি খাইয়ে এল বড় জয়
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement