advertisement

ব্যাটিং ব্যর্থতায় চাপে ভারত! বিশ ওভারও খেলতে পারলেন না সূর্যকুমাররা, একা লড়াই অভিষেকের! অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ১২৬

Last Updated:

ব্যাটিং ব্যর্থতায় শিকার হল ভারতীয় ক্রিকেট দল। ফলে, প্রথমে ব্যাট করতে নেমে অজিদের বিরুদ্ধে চাপে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ভরাডুবি হল সূর্যকুমারদের।

একা লড়াই অভিষেকের
একা লড়াই অভিষেকের
মেলবোর্ন: ব্যাটিং ব্যর্থতায় শিকার হল ভারতীয় ক্রিকেট দল। ফলে, প্রথমে ব্যাট করতে নেমে অজিদের বিরুদ্ধে চাপে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ভরাডুবি হল সূর্যকুমারদের। শুভমন গিল থেকে সূর্যকুমার ব্যাটে রান পাননি কেউই। শুরু থেকে একা ক্রিজে ছিলেন অভিষেক শর্মা। তাঁর লড়াকু ৬৮ রানের ইনিংসে ভর করেই তাও কিছুটা হলেও লড়াই করার মতন জায়গায় নিয়ে যান।
কিন্তু বাকি কোনও ক্রিকেটারই ব্যাটে রান পাননি। শুভমন গিল এই ম্যাচেও হতাশ করেছেন। তিনি ১০ বলে ৫ রান করে হেজেলউডের বলে মিচেল মার্সের হাতে ধরা দেন। ২ রান করে সাজঘরে ফিরে যান সঞ্জু স্যামসনও। অন্যদিকে অধিনায়ক সূর্যকুমার যাদব ১ রান করে ফিরে যান। শূন্য করে ফিরে যান তিলক বর্মা। অক্ষর প্যাটেল করেন ৭ রান। কিছুটা হলেও অভিষেক শর্মার সঙ্গে সঙ্গত দেন হর্ষিত রানা। তিনি ৩৩ বলে ৩৫ রান করেন। তিনি ফিরতেই তাসের ঘরের মতন ধসে পড়ে টেল এন্ডাররা। শিভম দুবে করেন ৪ রান। এরপরে ক্রিজে নেমে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরাহ খাতাই খুলতে পারেননি।
advertisement
গতকাল মহিলা ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলকে দুরমুশ করে ফাইনালের জায়গা করে নিয়েছে ভারতীয় মেয়েদের দল। কিন্তু ঠিক তারপরের দিনেই ভারতীয় পুরুষ ক্রিকেট দলের এমন ব্যাটিং ব্যর্থতায় কিছুটা হলেও হতাশ ক্রিকেটপ্রেমীরা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ব্যাটিং ব্যর্থতায় চাপে ভারত! বিশ ওভারও খেলতে পারলেন না সূর্যকুমাররা, একা লড়াই অভিষেকের! অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ১২৬
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement