advertisement

India vs Australia: প্রথম ইনিংসে অজি-বিদায় ৩২৬ রানে, ভারতের লক্ষ্য বড় লিড

Last Updated:

শেষ মুহূর্তে ঘাস ছেঁটে দেওয়া ওয়াকার পিচ আরও ভাঙতে পারে৷ ফলে ভারত এ বার ব্যাটিং করতে নামলে চ্যালেঞ্জ হল, প্রথম ইনিংসে বিরাট বাহিনীকে ধরে খেলতে হবে৷ প্রথম ইনিংসের প্রথম দিনে হ্যারিসের (৭০) দুর্দান্ত ব্যাটিং ও এজে ফিঞ্চের ৫০ অস্ট্রেলিয়াকে ভালো জায়গায় পৌঁছে দেয়৷ পরের দিকে ভারত কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে৷

ছবি সৌজন্য: BCCI Twitter
ছবি সৌজন্য: BCCI Twitter
#পারথ: সবুজে মোড়া পিচ দেখে উত্তেজিত হয়ে পড়েছিলেন বিরাট কোহলি৷ চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন বিষয়টিকে৷ কিন্ত‌ু ম্যাচের মুখে অনেকটা ঘাস ছেঁটে দেওয়ায় কার্যত ব্যাটিং পিচই হয়ে যায় ওয়াকার ২২ গজ৷ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া৷ আজ অর্থাত্‍ শনিবার প্রথম ইনিংসে ৩২৬ রান করল অজি ব্রিগেড৷ সৌজন্যে ইশান্ত ও বুমরাহ৷ অজিদের স্কোরকে রানের পাহাড় বলা না-গেলেও ভদ্রস্থ৷
শেষ মুহূর্তে ঘাস ছেঁটে দেওয়া ওয়াকার পিচ আরও ভাঙতে পারে৷ ফলে ভারত এ বার ব্যাটিং করতে নামলে চ্যালেঞ্জ হল, প্রথম ইনিংসে বিরাট বাহিনীকে ধরে খেলতে হবে৷ প্রথম ইনিংসের প্রথম দিনে হ্যারিসের (৭০) দুর্দান্ত ব্যাটিং ও এজে ফিঞ্চের ৫০ অস্ট্রেলিয়াকে ভালো জায়গায় পৌঁছে দেয়৷ পরের দিকে ভারত কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে৷
advertisement
ভারতীয় বোলারদের মধ্যে সেরা ছিলেন বুমরাহ। ১ উইকেট পেলেও ২২ ওভার বল করে মাত্র ৪১ রান দিয়েছেন। তিনিই ফিঞ্চ (৫০)-এর উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ১১২ রানের ওপেনিং জুটি ভাঙেন। বুমরাহের কথায়, 'টেস্ট একেবারে সমান-সমান জায়গায় দাঁড়িয়ে আছে। শনিবার সরালে যদি আমরা দ্রুত উইকেট তুলে নিতে পারি আমরা টেস্টে আবার বাল জায়গায় চলে আসব।' সেটাই হল৷ ইশান্ত ও বুমরাহ মিলে সকালের দিকেই অস্ট্রেলিয়াকে গুটিয়ে নেন৷ শনিবার যে রানটি হল অস্ট্রেলিয়ার, তা বেশির ভাগটাই এক্স‌ট্রা৷
advertisement
advertisement
এ বার বড় লিডের লক্ষ্যে খেলতে হবে ভারতকে৷ সে ক্ষেত্রে ওপেনিং জুটি মুরলি বিজয় ও কেএল রাহুলের উপর অনেকটাই ভরসা৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia: প্রথম ইনিংসে অজি-বিদায় ৩২৬ রানে, ভারতের লক্ষ্য বড় লিড
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement