advertisement

India vs Australia 1st ODI: হার্দিক-ধাওয়ানদের লড়াই কাজে এল না, ৬৬ রানে হার হজম ভারতের

Last Updated:

৬৬ রানে জয়ী অস্ট্রেলিয়া ৷

অস্ট্রেলিয়া: ৩৭৪/৬ (৫০ ওভার)
ভারত: ৩০৮/৮ (৫০ ওভার)
৬৬ রানে জয়ী অস্ট্রেলিয়া 
advertisement
#সিডনি:  ৩৭৫ রানের বিশাল টার্গেট ৷ সফরের প্রথম ম্যাচ ৷ টিমে যতোই বড় বড় ম্যাচ উইনাররা থাকুন না কেন, এই রান তাড়া করে জেতাটা যে কোনও দলের পক্ষেই কঠিন ৷ সিডনিতে এদিন কোনও অঘটন ঘটাতে পারেননি কোহলিরাও ৷ হার্দিক-ধাওয়ানরা লড়াই করলেও শেষরক্ষা করতে পারেননি ৷ ভারতের ইনিংস শেষ হয় ৮ উইকেট হারিয়ে ৩০৮ রানে ৷ ৬৬ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া ৷
advertisement
রান তাড়া করতে নেমে দুই ওপেনার ময়াঙ্ক আগরওয়াল (২২) এবং শিখর ধাওয়ান শুরুটা ভাল করলেও ময়াঙ্ক আউট হতেই ছন্দপতন ভারতের ব্যাটিংয়ের ৷ অধিনায়ক কোহলি (২১), শ্রেয়স (২), রাহুল (১২)- একে একে প্যাভিলিয়ানে ফেরেন ৷ এরপর অবশ্য ধাওয়ানের সঙ্গে পার্টনারশিপে ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন হার্দিক ৷ জাম্পার বলে ৭৪ রান করে ধাওয়ান আউট হতেই ফের চাপে পড়ে যায় ভারত ৷ ৭৬ বলে ৯০ রান করেন পান্ডিয়া ৷ মেরেছেন ৭টি চার এবং ২টি ছক্কা ৷ অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা ৷ হ্যাজলউডের ঝুলিতে এদিন ৩টি উইকেট ৷
advertisement
ক্যাঙারুদের দেশে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে অন্তত তেমন সুবিধা করে উঠতে পারেন নি ভারতীয় বোলাররা ৷ ফিঞ্চ-স্মিথের জোড়া শতরানে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান স্কোরবোর্ডে তোলে অস্ট্রেলিয়া ৷ শুধু স্মিথরাই নন, রান পেয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার (৬৯) এবং গ্লেন ম্যাক্সওয়েলও ৷ মাত্র ১৯ বলে ৪৫ রান করে দলের রানকে এদিন  ৩৫০-র গণ্ডি টপকাতে সাহায্য করেন ম্যাক্সওয়েল ৷
advertisement
advertisement
টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার ওয়ার্নার এবং ফিঞ্চ ৷ ওয়ার্নার ৬৯ রান করে আউট হলেও অজি অধিনায়ক ফিঞ্চ (১১৪) এবং স্মিথ (১০৫) রান করেন ৷ সঙ্গে ছিল ম্যাক্সওয়েল ঝড় ৷ ভারতীয় বোলারদের এদিন প্রায় কাঁদিয়ে ছেড়েছেন অজি ব্যাটসম্যানরা ৷
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল মহম্মদ শামি ৷ ১০ ওভারে ৫৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি ৷ বুমরাহ, সাইনি ও চাহালের ঝুলিতে ১টি করে উইকেট ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Australia 1st ODI: হার্দিক-ধাওয়ানদের লড়াই কাজে এল না, ৬৬ রানে হার হজম ভারতের
Next Article
advertisement
CPIM Meenakshi Mukherjee: 'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
  • ১৯২টিতে প্রার্থিতালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট

  • উত্তরপাড়া বিধানসভায় বাম প্রার্থী মীনাক্ষী

  • প্রার্থী হয়েই প্রচার শুরু করলেন এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement