advertisement

IND vs AFG: ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় বোলারদের, সিরিজ জিততে টিম ইন্ডিয়ার টার্গেট ১৭৩

Last Updated:

India vs Afghanistan 2nd T20: গুলাবদিন নইব লড়াকু অর্ধশতরানের সৌজন্য লড়াই করার মত স্কোর করল আফগানরা। দলগতভাবে ধারাবাহিক বোলিং করে ভারতীয় বোলাররা। ২০ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

ইনদওর: প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টি-২০ ম্যাচে কিছুটা ঘুড়ে দাঁড়াল আফগানিস্তানের ব্যাটিং লাইন। গুলাবদিন নইব লড়াকু অর্ধশতরানের সৌজন্য লড়াই করার মত স্কোর করল আফগানরা। দলগতভাবে ধারাবাহিক বোলিং করে ভারতীয় বোলাররা। ২০ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
ইনদওরে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। এদিনও ইনিংসের শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। নিয়মিত ব্যবধানে উইকেট হারালেও রানের গতিবেগ খুব একটা কমেনি আফগানদের। গুলাবদিন নইবের অর্ধশতরানের সৌজন্যে লড়াই করার মত স্কোর করে আফগানিস্তান।
গুলাবদিন নইব ৫৭ রান করে সাজঘরে ফেরেন। ৫টি চার ও ৪টি ছয় মারেন আফগান তারকা। এছাড়া নাজিবুল্লাহ জাদরান ২৩, করিম জানাত ২০ ও মুজিব উর রহমান ২১ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে অলআউট হয়ে ১৭২ রান করে আফগানিস্তান।
advertisement
advertisement
ভারতের হয়ে এদিন দলের সর্বোচ্চ ৩টি উইকেট নেন অর্শদীপ সিং। এছাড়া ২টি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেল। এছাড়া একটি উইকেট নেন শিবম দুবে। জয়ের জন্য ভারতের টার্গেট ১৭৩।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AFG: ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় বোলারদের, সিরিজ জিততে টিম ইন্ডিয়ার টার্গেট ১৭৩
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement