advertisement

বিরাটের সেঞ্চুরিও ভারতের সিরিজ হার আটকাতে ব্যর্থ

Last Updated:

ভারত: ২৯৫/৬ ( ৫০ ওভার) অস্ট্রেলিয়া : ২৯৬/৭ (৪৮.৫ ওভার) ৭ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া

ভারত: ২৯৫/৬ ( ৫০ ওভার)

 অস্ট্রেলিয়া : ২৯৬/৭ (৪৮.৫ ওভার)

 ৭ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া

advertisement
 
#মেলবোর্ন: বিদেশে সিরিজ হারের বিষয়টা এখন প্রায় অভ্যাসে পরিণত করেছে টিম ইন্ডিয়া ৷ অস্ট্রেলিয়ার মাটিতে লড়াই যে কঠিন হবে, সেটা কারোরই অজানা ছিল না ৷ কিন্তু তা সত্ত্বেও টানা তিন ম্যাচ হেরে ধোনিদের যে সিরিজ খোয়াতে হবে, সেটা ভারতীয় সমর্থকদের কাছে মেনে নেওয়াটা যথেষ্ট কষ্টকর ৷  মেলবোর্নে রবিবার যেন আগের ম্যাচগুলিরই অ্যাকশন রিপ্লে দেখা গেল ৷ এদিন  আগে ব্যাট করে ভারতীয় ব্যাটসম্যানরা হয়তো তিনশো রান স্কোরবোর্ডে তুলতে পারেনি ৷ কিন্তু এমসিজিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ রান করল তারা ৷ রেকর্ড গড়ে যদিও বা কোনও লাভ হয়নি  ৷ গ্লেন ম্যাক্সওয়েল (৯৬)-এর ব্যাটের উপর ভর করে হাসতে হাসতে ম্যাচ এবং সিরিজ জিতে নিল ক্যাঙারুরা ৷
advertisement
Australia v India - Game 3
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে এদিনও সফল ভারতীয় ব্যাটসম্যানরা ৷ আগের দু’দিনের সেঞ্চুরিকারি ব্যাটসম্যান রোহিত শর্মা (৬) এদিন অবশ্য রান পাননি ৷ রান পেলেন আরেক ওপেনার শিখর ধাওয়ান (৬৮) ৷ তবে রবিবাসরীয় মেলবোর্ন ছিল পুরোপুরি বিরাটময় ৷ ১১৭ বলে ১১৭ রান করেন তিনি ৷ কেরিয়ারের এটি তাঁর ২৪তম সেঞ্চুরি ৷ রান পেয়েছেন রাহানেও (৫০) ৷ কিন্তু স্লগ ওভারে এসে ব্যাটসম্যানদের রান তোলার গতি এদিনও থমকে যায় ৷ ফলে তিনশোর গণ্ডী অতিক্রম করতে পারেনি মেন ইন ব্লু’রা ৷ গত ম্যাচগুলির তুলনায় এমসিজি-তে ভারতীয় বোলাররা কিছুটা প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারলেও ম্যাচ জিততে বিশেষ সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার ৷ সিরিজের চতু্র্থ ম্যাচ আগামী ২০ জানুয়ারি ক্যানবেরায় ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিরাটের সেঞ্চুরিও ভারতের সিরিজ হার আটকাতে ব্যর্থ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement