advertisement

Suryakumar Yadav : তিনটে শব্দ ভারতীয় ক্যাপ্টেন বলেছিলেন দলের ক্রিকেটারদের, কাজ হয়ে যায় তাতেই! পাক ম্যাচের সব থেকে বড় রহস্য ফাঁস

Last Updated:

Suryakumar Yadav : যেন কেউ পাকিস্তানের ব্যাটারদের অযথা স্লেজিং না করে! পাকিস্তান ম্যাচে দলের সতীর্থদের এমনই নির্দেশ দেন সূর্যকুমার যাদব।

News18
News18
কলম্বো : ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁর দলকে নির্দেশ দিয়েছিলেন, যেন কেউ পাকিস্তানের ব্যাটারদের অযথা স্লেজিং না করে! টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় ইনিংসে এই নির্দেশ দেন তিনি। ওই ম্যাচে ভারত আবারও আধিপত্য দেখিয়ে পাকিস্তানকে ৬১ রানে পরাজিত করেছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-এর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সূর্যকুমার সতীর্থদের স্পষ্ট বার্তা দিচ্ছেন, মাঠে কথার লড়াইয়ে না জড়িয়ে নিজেদের দক্ষতার ওপরই মনোযোগ রাখতে হবে। মানসিক খেলায় জড়িয়ে পড়ার বদলে অধিনায়ক তাঁর দলকে ব্যাট ও বলের পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়ার পরামর্শ দেন।
বিসিসিআই প্রকাশিত ভিডিওতে সূর্যকুমার যাদবকে বলতে শোনা যায়, “রানিং বিটউইন দ্য উইকেট রাখতে হবে। কাউকে কিছু বলবে না। অকারণে স্লেজিং নয়। আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। আমরা দক্ষতার জোরেই এই ম্যাচ জিতব।”
advertisement
advertisement
উল্লেখযোগ্যভাবে, ম্যাচটি একাধিক বিতর্কের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছিল। টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান ম্যাচ না খেলার হুমকি দিয়েছিল। তবে পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হস্তক্ষেপে তারা সিদ্ধান্ত বদলায়। ভারত তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ‘নো-হ্যান্ডশেক নীতি’ বজায় রাখলেও মাঠে আর কোনও নাটকীয়তা দেখা যায়নি, কোনও খেলোয়াড়ই কথার লড়াইয়ে জড়াননি।
ম্যাচ শুরু হতেই ভারত নিশ্চিত করে যে নাটকের কোনও সুযোগ যেন না থাকে! ঈশান কিষাণ ৪০ বলে ঝড়ো ৭৭ রান করে ভারতের ইনিংস গড়ে দেন। দলকে ১৭৫ রানে পৌঁছে দেন বাকিরাও। পাকিস্তানের রান তাড়া নেমে খেই হারায় শুরু থেকেই।
advertisement
আরও পড়ুন- যা কোনও ভারতীয় ক্রিকেটারের নেই! এমন লজ্জার রেকর্ড গড়লেন অভিষেক শর্মা
পাকিস্তান শেষ পর্যন্ত ১১৪ রানে অলআউট হয়, ফলে ভারত ৬১ রানের বড় জয় তুলে নেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে মুখোমুখি লড়াইয়ে ব্যবধান এখন ৮–১। ভারতের পক্ষে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Suryakumar Yadav : তিনটে শব্দ ভারতীয় ক্যাপ্টেন বলেছিলেন দলের ক্রিকেটারদের, কাজ হয়ে যায় তাতেই! পাক ম্যাচের সব থেকে বড় রহস্য ফাঁস
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement