advertisement

Ind W vs SA W: হাড্ডাহাড্ডি ম্যাচে হার ভারতের, মিতালির নজিরের ম্যাচেই বিশ্বকাপ থেকে বিদায়

Last Updated:

ICC Women's World Cup: এদিনের অর্ধশতরানের ফলে মিতালি রাজ এক অভিনব রেকর্ডের মালিক হলেন৷ তিনি সবচেয়ে কম বয়সে অর্ধশতরান করা এবং সবচেয়ে বেশি বয়সে অর্ধশতরান করা মহিলা ক্রিকেটার হন৷

IND W vs SA W: Indian team fails to qualify for icc women's world cup 2022 semifinal -Photo Courtesy-ICC/Twitter
IND W vs SA W: Indian team fails to qualify for icc women's world cup 2022 semifinal -Photo Courtesy-ICC/Twitter
#ক্রাইস্টচার্চ: আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের (ICC Women's World Cup) সেমিফাইনালে পৌঁছনো হল না ভারতের৷ ভারত বনাম  দক্ষিণ আফ্রিকার (Ind W vs SA W) বিরুদ্ধে লড়াইতে ৩ উইকেটেজয় জিতে যায় দক্ষিণ আফ্রিকা৷ দক্ষিণ আফ্রিকা ২৭৫ রান তাড়া করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে জয়ের লক্ষ্যপূরণ করে নেয়৷ এদিন বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচ জিততেই হত৷ কিন্তু মিতালি রাজ (Mithali Raj ) এন্ড কোং তা পারেনি৷ রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জিতে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা৷
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত ৷ ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে ভারতীয় মেয়েরা৷ এদিন যস্তিকা ভাটিয়া ছাড়া সফল টপ অর্ডারের বাকি ব্যাটসম্যানরা৷ স্মৃতি মন্ধানা ৭১, শাফালি ভর্মা ৫৩, মিতালি রাজ ৬৮, এবং হরমনপ্রীত কউর ৪৮ রান করেন৷
এদিনের অর্ধশতরানের ফলে মিতালি রাজ এক অভিনব রেকর্ডের মালিক হলেন৷ তিনি সবচেয়ে কম বয়সে অর্ধশতরান করা এবং সবচেয়ে বেশি বয়সে অর্ধশতরান করা মহিলা ক্রিকেটার হন৷
advertisement
advertisement
এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে মাসবাটা ক্লাস এবং শাবনিম ইসমাইল ২ টি করে উইকেট নেন৷
এদিকে রান তাড়া করতে নেমে ভালই লড়াই করে ৷ শুরুতেই ওপেনার লিজ লি-কে রানআউট করে দেন৷ কিন্তু এরপর লউরা , লারা জুটি বেঁধে দলের স্কোর এগিয়ে নিয়ে যান৷
advertisement
ভারতের হয়ে সফল বোলার রাজেশ্বরী গায়কোয়াড়, হরমনপ্রীত কউর ২ টি করে উইকেট নেন৷
কিন্তু দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারের পেরেজ -কাপরা সকলেই দলকে লড়াকু ব্যাটিং দিয়ে জয় এনে দেন৷
advertisement
এদিনের হারের ফলে এবারের মত মহিলা ক্রিকেট বিশ্বকাপে অভিযান শেষ হয়ে গেল ভারতীয় মহিলা দলের৷
বাংলাদেশের বিরুদ্ধে ইংল্যান্ড খারাপভাবে হারলে নেট রানরেটে এগিয়ে যেতে পারত ভারত কিন্তু তা না হওয়ায় সেমিফাইনালে আর যাওয়া হল না ভারতের৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind W vs SA W: হাড্ডাহাড্ডি ম্যাচে হার ভারতের, মিতালির নজিরের ম্যাচেই বিশ্বকাপ থেকে বিদায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement