advertisement

ICC T20 World Cup 2026: জয় পেলেও প্রথম ম্যাচে লজ্জার রেকর্ড ভারতের! জেনে নিন বিস্তারিত

Last Updated:

IND VS USA ICC T20 World Cup 2026: শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। তবে স্কোরলাইনে জয় থাকলেও ম্যাচের চিত্র মোটেও স্বস্তিদায়ক ছিল না।

News18
News18
শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। তবে স্কোরলাইনে জয় থাকলেও ম্যাচের চিত্র মোটেও স্বস্তিদায়ক ছিল না। ঘরের মাঠে খেলেও ভারতের ব্যাটিং লাইনআপ শুরুতেই বড় ধাক্কা খায়। পাওয়ারপ্লের মধ্যেই চারজন প্রথম সারির ব্যাটার আউট হয়ে যান, যা দলের উপর চাপ বাড়িয়ে দেয়। দর্শকদের প্রত্যাশার সঙ্গে ভারতের শুরু একেবারেই মিলেনি।
দল যখন বিপর্যয়ের মুখে, তখন দায়িত্ব নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি একপ্রান্ত ধরে রেখে দুর্দান্ত ইনিংস খেলেন। ৪৯ বলে অপরাজিত ৮৪ রান করে তিনি ভারতকে লড়াইয়ের মতো স্কোরে পৌঁছে দেন। তবে তাঁর ইনিংস ছাড়া অন্য ব্যাটারদের অবদান ছিল খুবই কম। তিলক ভার্মা ২৫ রান করে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হন, আর মোট ১১ জন ব্যাটারের মধ্যে মাত্র চারজন দুই অঙ্কের রান করতে সক্ষম হন।
advertisement
পাওয়ারপ্লে শেষে ভারতের স্কোর ছিল ৪৬ রান, যা ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ভারতের তৃতীয় সর্বনিম্ন। ১৩ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৭৭/৬—এই পর্যায়ে ভারতের চতুর্থ সর্বনিম্ন রান। আরও উদ্বেগের বিষয় ছিল ৫ম থেকে ১০ম ওভারের মধ্যে টানা ২৭ বল কোনো বাউন্ডারি না আসা।
advertisement
advertisement
ম্যাচের এই দুর্বল শুরু নিয়ে প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, ওয়াংখেড়ে উইকেট আইপিএলের মতো না হওয়ায় ব্যাটাররা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারছেন না। জয় এলেও ভারতের এই পারফরম্যান্স চিন্তার কারণ হয়ে থাকল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup 2026: জয় পেলেও প্রথম ম্যাচে লজ্জার রেকর্ড ভারতের! জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
পঞ্চায়েত ভবনে SIR শুনানি চায়না কমিশন! কারণ? হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানাল জাতীয় নির্বাচন কমিশন
পঞ্চায়েত ভবনে SIR শুনানি চায়না কমিশন! কারণ? হলফনামা জমা পড়ল সুপ্রিম কোর্টে
  • জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে, পঞ্চায়েত ভবনে SIR শুনানি নিরাপত্তাজনিত ঝুঁকিপূর্ণ.

  • হলফনামায় বলা হয়েছে, সাম্প্রতিক হিংসার কারণে পঞ্চায়েত ভবনে শুনানির উপযুক্ত পরিবেশ নেই.

  • কমিশনের আধিকারিক, মাইক্রো অবসার্ভার ও BLO-দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে হলফনামায়.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement