advertisement

IND vs ENG: আরও এক বিরাট নজির শুভমান গিলের, এবার অপেক্ষা শুধু ওভাল টেস্ট জয়ের

Last Updated:

IND vs ENG: ভারতের তারকা ব্যাটসম্যান শুভমান গিল শনিবার ওভালে এক অনন্য কীর্তি অর্জন করেছেন। ইতিহাসের পাতায় আরও একবার নিজের নাম তুললেন তিনি।

(Photo-AP)
(Photo-AP)
ভারতের তারকা ব্যাটসম্যান শুভমান গিল শনিবার ওভালে এক অনন্য কীর্তি অর্জন করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন গিল।
এই সিরিজে স্বপ্নের ফর্মে ব্যাট তরে ১৯৯০ সালে গ্রাহাম গুচের গড়া ৭৫২ রানের রেকর্ড ভেঙেছেন। গুচ ভারতের বিপক্ষে তিন টেস্টে এই রান করেছিলেন, যা এতদিন পর্যন্ত সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল।
গিল সিরিজের প্রথম চার টেস্টে করেন ৭২২ রান। পঞ্চম টেস্টে রেকর্ড ভাঙতে হলে তার প্রয়োজন ছিল আরও ৩১ রান। প্রথম ইনিংসে মাত্র ২১ রান করায় কিছুটা চাপ ছিল । তবে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের প্রথম সেশনে ১০ রানের বেশি করে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। এদিন তার সংগ্রহ দাঁড়ায় ৭৫৩*, যা সর্বোচ্চ।
advertisement
advertisement
এই তালিকায় গিলের পরেই আছেন গুচ (৭৫২), জো রুট (৭৩৭), যশস্বী জয়সওয়াল (৭১২), ও বিরাট কোহলি (৬৫৫)। এই কৃতিত্ব গিলকে বিশ্ব টেস্ট ইতিহাসে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। বিশেষ করে একজন অধিনায়ক হিসেবে তার এই পারফরম্যান্স নজর কেড়েছে ক্রিকেটবিশ্বের।
advertisement
শুধু গুচ নয়, গিল ভেঙেছেন সুনীল গাভাসকরের রেকর্ডও। ১৯৭৮-৭৯ সালে গাভাসকর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছয় ম্যাচে অধিনায়ক হিসেবে করেছিলেন ৭৩২ রান। গিল এখন ভারতের ইতিহাসে অধিনায়ক হিসেবে একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: আরও এক বিরাট নজির শুভমান গিলের, এবার অপেক্ষা শুধু ওভাল টেস্ট জয়ের
Next Article
advertisement
West Bengal Weather Update: আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে, উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা
  • আর জাঁকিয়ে শীত নয় দক্ষিণবঙ্গে

  • উত্তরের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা

  • ঘন কুয়াশায় সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে উত্তরবঙ্গে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement