advertisement

IND vs BAN: 'ভারতের দুর্বল জায়গায় আঘাত করতে আমরা তৈরি...', ম্যাচের আগে টিম ইন্ডিয়াকে হুঁশিয়ারি বাংলাদেশের!

Last Updated:

IND vs BAN: এই ম্যাচ জিতলেই ফাইনালে জায়গা কার্যত নিশ্চিত। এমন উত্তেজনাপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স সাহসী মন্তব্য করে ভারতকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন।

News18
News18
বুধবার সন্ধ্যায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। দুটি দলই তাদের প্রথম সুপার ফোর ম্যাচে জয় লাভ করেছে, ফলে আজকের ম্যাচ কার্যত ‘সেমিফাইনাল’। এই ম্যাচ জিতলেই ফাইনালে জায়গা কার্যত নিশ্চিত। এমন উত্তেজনাপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স সাহসী মন্তব্য করে ভারতকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন।
ফিল সিমন্স বলেন, “ভারত তারকায় ভরা একটি দল হলেও, তাদের হারানো অসম্ভব নয়। প্রতিটি দলই ভারতকে হারানোর সামর্থ্য রাখে।” তিনি আরও জানান,”ম্যাচ যেদিন খেলা হয়, সেদিনের পারফরম্যান্সই প্রধান বিষয়। অতীতে কে কী করেছে তা বড় কথা নয়। ম্যাচ চলাকালীন তিন ঘণ্টা চল্লিশ মিনিটেই ঠিক হবে কারা জিতবে। বাংলাদেশ দল ভারতের দুর্বলতা খুঁজে বের করে সেই জায়গায় আঘাত হানতে প্রস্তুত বলেও জানান সিমন্স।”
advertisement
বাংলাদেশ ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি দুর্দান্ত জয়েরপর এই ম্যাচে নামছে, যা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সিমন্স বলেন, “ভারতের মতো দলের বিরুদ্ধে খেলার সময় স্বাভাবিকভাবেই অনেক হাইপ থাকে। কিন্তু আমরা সেই চাপকে উপভোগ করতে চাই এবং খেলার আনন্দ নিতে চাই।” তাঁর মতে, এই মুহূর্তে নিজের সেরাটা উজার করাই সবচেয়ে বড় বিষয়।
advertisement
advertisement
দুবাইয়ের পিচ সম্পর্কে সিমন্স বলেন,”এটি ব্যাটিংয়ের জন্য যথেষ্ট অনুকূল। ৪০ ওভারের মধ্যে পিচে খুব একটা পরিবর্তন দেখা যায়নি। ফলে টসের বিশেষ গুরুত্ব নেই বলে তিনি মনে করেন।” সব মিলিয়ে আজকের ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আশা করা হচ্ছে। ভারতীয় দলও তৈরি সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করতে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs BAN: 'ভারতের দুর্বল জায়গায় আঘাত করতে আমরা তৈরি...', ম্যাচের আগে টিম ইন্ডিয়াকে হুঁশিয়ারি বাংলাদেশের!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement