advertisement

Hardik Pandya: কোথা থেকে আসে এমন হিটিং পাওয়ার? রহস্য ফাঁস করলেন হার্দিক পান্ডিয়া

Last Updated:

Hardik Pandya: গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হার্দিকের পাওয়ার হিটিংয়ের দক্ষতা অবাক করেছে ক্রিকেট প্রেমিদের। চেহারা খুব দীর্ঘকায় না হলেও কীভাবে এই হিটিং পাওয়ার পান হার্দিক তা নিয়ে বাড়ে কৌতুহল।

News18
News18
টি-২০ বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে ম্যাচের সেরা হয়েছেন হার্দিক পান্ডিয়া। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হার্দিকের পাওয়ার হিটিংয়ের দক্ষতা অবাক করেছে ক্রিকেট প্রেমিদের। চেহারা খুব দীর্ঘকায় না হলেও কীভাবে এই হিটিং পাওয়ার পান হার্দিক তা নিয়ে বাড়ে কৌতুহল। ম্যাচে শেষে ভারতের তারকা অলরাউন্ডার নিজেই জানিয়েছেন শক্তির রহস্য।
হার্দিক পাণ্ডিয়া জানিয়েছেন, শারীরিকভাবে শক্ত থাকতে তিনি কঠোর নিয়ম মেনে অনুশীলন করেন। তার কথায়, অনেক সময় অনুশীলনের ধরন এতটাই কঠিন হয় যে তা সেনা প্রশিক্ষণের মতো লাগে। তিনি মনে করেন, দেশের জার্সি গায়ে মাঠে নামা তার জীবনের সবচেয়ে বড় গর্ব এবং সেটাই তাকে প্রতিদিন আরও বেশি পরিশ্রম করতে অনুপ্রাণিত করে।
advertisement
advertisement
নামিবিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে ৫২ রান করার পাশাপাশি বল করে দুটি উইকেট নেন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে চারটি ছক্কা ও চারটি চার ছিল, যা দলের রান দ্রুত বাড়াতে সাহায্য করে। বল হাতেও তিনি সমান কার্যকর ছিলেন। নির্ধারিত ওভার শেষ করে মাত্র ২১ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন এবং ম্যাচসেরার পুরস্কার পান। পাণ্ডিয়া বলেন,”এই সাফল্যের পেছনে রয়েছে বিশ্বকাপের আগে দীর্ঘদিনের কঠোর প্রস্তুতি। নিয়মিত সকাল ও সন্ধ্যার অনুশীলন তাকে সবসময় প্রস্তুত রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায়।”
advertisement
ভারতের সামনে এখন বড় চ্যালেঞ্জ, কারণ পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পাণ্ডিয়ার দুর্দান্ত ফর্ম দলকে স্বস্তি দিচ্ছে। তিনি জানান, নিজের ব্যাটিং যখন ছন্দে থাকে, তখন সেটা তার কাছে বাড়তি আনন্দ এনে দেয় এবং দলের জয়ের সম্ভাবনাও বাড়িয়ে দেয়।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Hardik Pandya: কোথা থেকে আসে এমন হিটিং পাওয়ার? রহস্য ফাঁস করলেন হার্দিক পান্ডিয়া
Next Article
advertisement
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
‘আমি বাংলার ছেলে...’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
  • ‘আমি বাংলার ছেলে...’

  • ভোটের আগেই বড় চমক !

  • বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement